ভৈরব পৌর আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনকল্যাণ সম্পাদক মির্জা সাজ্জাদ সোলায়মান ভৈরব মেঘনা ফেরীঘাট কয়লা ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত ২১ মে সমিতির পরিচালনা পরিষদের সভায় মির্জা সাজ্জাদ সোলায়মানের নাম চলমান পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে প্রস্তাব করলে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। মির্জা সাজ্জাদ সোলায়মান কয়লা ঘাটে দীর্ঘদিন যাবত সুনামের সাথে ব্যবসা করে আসছে। তাছাড়াও মির্জা সাজ্জাদ সোলায়মান ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে জনকল্যাণে নানাবিধ মানবিক কাজ করে যাচ্ছেন। কয়লা সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মির্জা সাজ্জাদ সোলায়মানকে অভিনন্দন জানিয়েছেন।