• সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

ভৈরবে নানা সমস্যায় জর্জড়িত ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র

ভৈরবে নানা সমস্যায়
জর্জড়িত ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র

# বিশেষ প্রতিনিধি :-

নানা সমস্যায় জর্জড়িত ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র। প্রয়োজনীয় লোকবল সংকটের পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্রের ভবনের ভিতর দেয়াল চুষে বৃষ্টির পানি পড়ে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নষ্টসহ চিকিৎসা সেবাদানে অনুপযোগী হয়ে পড়েছে। শুধু তাই নয় এ স্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘদিন ধরে ফার্মাসিস্ট, পরিবার কল্যাণ সহকারী (ঋডঅ) ও আয়া পদটি খালি রয়েছে। মাঠ পর্যায়ে স্বাস্থ্য সেবা কর্মীরা সেবা দানের কথা থাকলেও ঠিকমতো তারা মাঠে সেবা দিচ্ছেনা বলেও অভিযোগ রয়েছে।
নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, ১৯৯০ সালে ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নে এ স্বাস্থ্য কেন্দ্রটি চালু হয়। শুরু থেকেই ইউনিয়নবাসীদের স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। সেবা কেন্দ্রটিতে নরমাল ডেলিভারি, প্রসূতি সেবা, কিশোর-কিশোরী স্বাস্থ্য সেবা, সাধারণ স্বাস্থ্যসেবাসহ নানা সেবা দিয়ে আসছে।
বর্তমানে একজন স্বাস্থ্য পরিদর্শিকা এবং উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার এবং একজন নৈশ প্রহরী কাম অফিস সহায়ক দিয়ে চলছে সেবা কার্যক্রম। এর মধ্যে মেডিক্যাল অফিসার হাবিবুর রহমান অতিরিক্ত দায়িত্ব পালন করছেন সাদেকপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে। যার ফলে তিনি নিয়মিত এ স্বাস্থ্য কেন্দ্রে আসেন না। এছাড়া মাঠ পর্যায়ে ৪ জন স্বাস্থ্য সেবী থাকলেও তারা ঠিকমতো মাঠে যায় না বলে অভিযোগ রয়েছে। এতে গর্ভবতী মাসহ বিভিন্ন রোগীরা স্বাস্থ্য সেবা ও পরিবার-পরিকল্পনা সেবা পরামর্শ থেকে বঞ্চিত হচ্ছে। মাঠ পর্যায়ে সেবা গ্রহীতাদের বিনামূল্যে বরাদ্ধকৃত ইনজেকশন ও সুখী ট্যাবলেট টাকার বিনিময়ে দেয়া হয় বলে মাহফুজা আক্তারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। গত ৯ মে রোববার বেলা ১১টার দিকে সরেজমিনে শিবপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে গেলে মেডিক্যাল অফিসার, স্বাস্থ্য পরিদর্শিকা, আয়াসহ স্বাস্থ্যকেন্দ্রের কাউকে পাওয়া যায়নি। সেবা নিতে আসা রহিমা বেগম, সালেহা বেগমসহ অনেকেই জানান, আগে বাড়িতে বসে তারা স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন পরামর্শ পেতেন। এখন আর স্বাস্থ্য কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সেবা দেননা। তাই বাধ্য হয়ে স্বাস্থ্যকেন্দ্রে এসেছেন। এখানে এসেও কাউকে পাননি। পরে ১ ঘণ্টা অপেক্ষা করে স্বাস্থ্য পরিদর্শিকা শাহিদা আক্তারের মোবাইলে ফোন দিলে তিনি জানান, মাসিক রিপোর্ট জমা দেয়ার জন্য উপজেলা পরিবার-পরিকল্পনা অফিসে আছেন তিনি।
এ বিষয়ে উপ-সহকারী মেডিক্যাল অফিসার হাবিবুর রহমান একই কথা জানান। এছাড়া তিনি আরো জানান, তিনি অতিরিক্ত দায়িত্ব পালন করছেন সাদেকপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে। এ কারণে প্রতিদিন এখানে দায়িত্ব পালন করতে পারেন না ।
উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ শাফি উদ্দিন মাফফুজা আক্তারের অনিয়ম-দুর্নীতির কথা স্বীকার করে বলেন, তাকে ইতিপূর্বেও সতর্ক করা হয়েছে। ফার্মাসিস্ট, পরিবার কল্যাণ সহকারী ও আয়া পদে লোকবল না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানান। তাছাড়া ভবনটি মেরামত ও ভাউন্ডারী দেয়াল নির্মাণের জন্য স্বাস্থ্য প্রকৌশল কল্যাণ অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ২০২০ সালে ১৫ লক্ষ টাকার বরাদ্ধ দেয়া হয়েছে। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠান বিগত ৫ মাসেও কাজ শুরু করেনি। কবে নাগাদ বা কোন ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করবে তাও তিনি জানেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *