কিশোরগঞ্জের হোসেনপুরে কুপি বাতির আগুনে দগ্ধ হয়ে প্রাণ গেল সাহেদা খাতুন (৭৫) নামে এক বৃদ্ধার।
স্থানীয়রা জানান, ২২ মে শনিবার রাতে নিজ ঘরে কুপি বাতি জ্বালাতে গেলে পরিহিত কাপড়ে আগুন লেগে যায়। বৃদ্ধার ডাক চিৎকারে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে আহত অবস্থায় কিশোরগঞ্জ সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। শরীরের বেশির ভাগ অংশ পুড়ে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাষ্টিক সার্জারী ইনস্টিউটে ভর্তি করা হয়। ২৩ মে রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে হোসেনপুর পৌর এলাকার ৬নং ওয়ার্ডের নিরাহারগাতী গ্রামের মৃত কেরামত আলীর স্ত্রী।
হোসেনপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মুহাম্মদ মিছবাহ উদ্দিন মানিক আগুনে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।