• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

হোসেনপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬ হাজার ৮শত টাকা জরিমানা

হোসেনপুরে ভ্রাম্যমাণ আদালতে
৬ হাজার ৮শত টাকা জরিমানা

# উজ্জ্বল সরকার #

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনামূলক কার্যক্রম ও বাজার মনিটরিং করে ৬ হাজার ৮শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
১ এপ্রিল বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান।
এই ভ্রাম্যমাণ আদালতের কাজে সহযোগিতা করেন হোসেনপুর থানা পুলিশ এবং বিএনসিসি টিম।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত রামপুর বাজার, মাস্টার বাজার, আশুতিয়া বাজার, গলাচিপা বাজার এবং ঠাডারকান্দা বাজারে সচেতনামূলক কার্যক্রম ও বাজার মনিটরিং করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় সরকারি আদেশ অমান্যকরণে দণ্ডবিধি ১৮৬০ এবং সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ হাজার ৮শত টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এই ধরণের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *