• রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

তাড়াইলে ৫ম শ্রেণির ছাত্রকে জবাই করে হত্যা

তাড়াইলে ৫ম শ্রেণির
ছাত্রকে জবাই করে হত্যা

# নিজস্ব প্রতিবেদক :-

তাড়াইলে ৫ম শ্রেণির এক ছাত্রকে জবাই করে হত্যা করা হয়েছে।
তাড়াইল থানার ওসি মো. মুজিবুর রহমান ও তালজাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. সেলিম খান জানিয়েছেন, তাড়াইল উপজেলার চর তালজাঙ্গা গ্রামের রাজমিস্ত্রী দুলাল মিয়ার ছেলে রিফাত গত ১৬ এপ্রিল শুক্রবার রাতে তারাবির নামাজ পড়ার পর বাড়িতে গিয়ে সৎ মাকে বলে একটি দোকানে ইফতার ভাজা খেতে বেরিয়ে আর বাড়ি ফেরেনি। আজ ১৭ এপ্রিল শনিবার সকালে বাড়ির সামনে একটি ঝোপের ভেতর তার জবাই করা লাশ পাওয়া যায়। খবর পেয়ে সার্কেল এএসপি ইফতেখারুজ্জামান, ওসি মুজিবুর রহমান, সিআইডি এবং ডিবি’র সদস্যরা ঘটনাস্থলে গিয়েছেন। লাশের সুরতহাল তৈরি করে মর্গে পাঠানোর উদ্যোগ চলছে।
ওসি মুজিবুর রহমান জানিয়েছেন, রিফাতের নিজের মায়ের সঙ্গে বাবার সম্পর্ক নেই। মা শেরপুর থাকেন। খবর পেয়ে রিফাতের নিজের মাও এসেছেন। ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে বলে ওসি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *