• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি

শোকাশ্রু : ফখরুল আলম আক্কাছ

শোকাশ্রু

                                             ফখরুল আলম আক্কাছ

আজকে তোমার বিদায় দিনে হয়েছি মোরা জড়ো
চারদিকে আজ শোকের বাদল ঝরে ঝরো ঝরো!
যেদিকে তাকাই সবাই যেন শোকে মুহ্যমান
সবারই অন্তর বিদীর্ণ করে দিছে বিদায়-ব্যথার বান!

ওগো তুমি যেওনা মোদের ছাড়ি
আঘাত দিয়ে নিওনা আর হৃদয় কাড়ি!
মোরা যে সহিতে পারিনা আঘাত তব
বলতো কে পারে সহিতে আঘাত নব?

যাবে তো যাবেই চলে মোদের ফেলে
স্মৃতিটুকু রেখে দিও তোমার হৃদয় তলে।
আমরা তোমায় ভুলবনা কো কোনদিন
চোখের আড়াল হলেই বাজবে মরণ-বীণ!

হয়তো অনেক অন্যায় করেছি আমরা সবে
যদি পারো দয়া করে ক্ষমা করে দিও তবে!
প্রভু তোমায় সুখী করোক, এইতো চাই
এটুকু বলেই আমি আজকের মতো নেই বিদায় ॥

সরাইল অন্নদা হাইস্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষক
শ্রী শ্রী পূর্ণেন্দু সেনের বিদায় উপলক্ষে শ্রদ্ধাঞ্জলিটি লেখা।
তারিখ ঃ ২৫শে আষাঢ়, ১৩৭১ বঙ্গাব্দ

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *