• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

সাংবাদিক আবুল কালাম আজাদ আর নেই

সাংবাদিক আবুল কালাম
আজাদ আর নেই

# মো. আলাল উদ্দিন :-

দৈনিক শতাব্দীর কণ্ঠ ভৈরব প্রতিনিধি, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সহ-সভাপতি, ভৈরব পৌর শহরের জগন্নাথপুর তাঁতারকান্দি নাদু মোল্লা বাড়ির মরহুম জমশেদ আলী মিয়ার ছেলে আবুল কালাম আজাদ আজ সকাল ৮টায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি………..রাজিউন)। আবুল কালাম আজাদ দীর্ঘ দিন যাবত লিভার সিরোসিস এ ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ১ মেয়েসহ বহু আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজের জানাযা আজ বিকেলে তাঁতারকান্দী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। পরে ভৈরব পৌর গোরস্থানে দাফন করা হবে। আবুল কালাম আজাদ এর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার এলাকায় ও সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে। তিনি সাংবাদিকতার পাশাপাশি ভৈরব চকবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে ওৎপ্রোতভাবে জড়িত ছিলেন। আবুল কালাম আজাদ এর মৃত্যুতে দৈনিক শতাব্দীর কণ্ঠ সম্পাদক আহম্মেদ উল্লাহ, দৈনিক পূর্বকণ্ঠ সম্পাদক সোহেল সাশ্রু মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়া ভৈরব রিপোর্টাস ক্লাব ও ইউনিটি সভাপতি ও সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজ ভৈরবী ও মো. আলাল উদ্দিন গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *