• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

হিটস্ট্রোকে প্রাক্তন ফুটবলারের মৃত্যু

হিটস্ট্রোকে প্রাক্তন
ফুটবলারের মৃত্যু

# নিজস্ব প্রতিবেদক :-
হিটস্ট্রোকে কিশোগঞ্জের প্রাক্তন ফুটবলার আব্দুল মতিন (৬৪) মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। আজ সোমবার বিকাল ৫টার দিকে তিনি শহরের কুটিগিদ্দি এলাকার বাসায় ওয়াশরুমে যাওয়ার মুহুর্তে জ্ঞান হারিয়ে পড়ে যান। সঙ্গে সঙ্গে সদর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। আব্দুল মতিন জেলা ফুটবল দলের একজন কৃতী স্ট্রাইকার ছিলেন।
তাঁর সময়কার জেলা ফুটবল দলের গোলকিপার মোর্শেদ আলম জানিয়েছেন, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকই পরীক্ষা করে হিটস্ট্রোকে মারা গিয়েছেন বলে মন্তব্য করেছেন। ফুটবল রেফারি শামীম খানও হিটস্ট্রোকে মৃত্যুর কথা জানিয়েছেন। মৃত্যুকালে আব্দুল মাতিন স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তবে সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম বলেছেন, গরমের মধ্যে বা রোদের মধ্যে কোন কঠোর পরিশ্রমের কাজ করার সময় মারা গিয়ে থাকলে সেটাকে নিশ্চতভাবে হিটস্ট্রোকে মৃত্যু বলা যায়। কিন্তু আব্দুল মতিন যেহেতু বাসায় মারা গেছেন, ফলে হার্ট অ্যাটাকেও মারা গিয়ে থাকতে পারেন বলে তিনি মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *