• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জের পাকুন্দিয়া, ২৬ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার কটিয়াদীতে বোরো ধান সংগ্রহের কার্যক্রম উদ্বোধন রাশিয়ায় নিহত রিয়াদের লাশ ফেরত চান বাবা, যুদ্ধ করে রাশিয়ায় সংবর্ধনা পেলে বাবাকে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ করছে শাহ আলম ১৯ মে থেকে শুরু হতে যাচ্ছে ভৈরবে ভূমি মেলা ও ভূমি সেবা সপ্তাহ কটিয়াদীতে ওষুধ প্রতিনিধিদের মানববন্ধন থেকে প্রধানমন্ত্রীর নিকট পাঁচ দাবি কিশোরগঞ্জের পাকুন্দিয়া, পেশাগত মর্যাদা রক্ষার দাবি ওষুধ কোম্পানি প্রতিনিধিদের সুষ্ঠু কর্মক্ষেত্র নিশ্চিতকরণ ও হয়রানি বন্ধের দাবিতে ভৈরবে ফারিয়া’র মানববন্ধন ও প্রতিবাদ সভা রাজশাহীতে গবাদি পশুর চামড়া সংরক্ষণ শীর্ষক ওয়ার্কশপ কটিয়াদী উপজেলা পরিষদ পুকুরের পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

শ্রমিক সঙ্কটে স্বামী-স্ত্রী মিলেই কাটছেন ধান, অধিকাংশ ধানই চিটা

কৃষক আইনুদ্দিন ও স্ত্রী রাহিমা দেখাচ্ছেন জমির চিটা হওয়া ধান -পূর্বকণ্ঠ

শ্রমিক সঙ্কটে স্বামী-স্ত্রী
মিলেই কাটছেন ধান
অধিকাংশ ধানই চিটা

# মোস্তফা কামাল :-
কিশোরগঞ্জের হাওরে এখন ধান কাটা শ্রমিকের তীব্র সঙ্কট। কয়েক বছর ধরে হার্ভেস্টার আসার কারণে উত্তরবঙ্গের শ্রমিকদের স্রোতে ভাটা পড়েছে। কিন্তু এবার অকাল বন্যার কারণে হার্ভেস্টারও অব্যবহৃত পড়ে আছে। এদিকে শ্রমিকের সংখ্যাও কম। যাও আছে, দৈনিক মজুরি দেড় হাজার টাকা থেকে দুই হাজার টাকা। ফলে করিমগঞ্জের সুতারপাড়া এলাকার কৃষক আইনুদ্দিন তাঁর স্ত্রী রাহিমাকে নিয়েই ধান করছেন। তাও জমির সিংহভাগ ধানই চিটা হয়ে গেছে। ফলে কৃষক আইনুদ্দিনের পরিবারের কষ্টের পরিমাণ যেন বহুগুণ বেড়ে গেল। ৩ মে রোববার ইটনার সীমান্তবর্তী করিমগঞ্জের গণেশপুর হাওরে গিয়ে এমন বিরল দৃশ্য দেখা গেছে।
কৃষক আইনুদ্দিন জানান, তিনি এবার ৫০ শতাংশ জমিতে ব্রিধান-৮৮ আবাদ করেছিলেন। জমিটা কিছুটা উঁচু জায়গায় হওয়ার কারণে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়নি। তবে একটানা বৃষ্টির কারণে ধান শুকাতে কষ্ট হচ্ছে। কিন্তু অধিকাংশ ধানের শীষই চিটা হয়ে গেছে। ৫০ শতাংশ জমিতে অন্তত ৪০ মণ ধান হতে পারতো। এখন অর্ধেকও পাবে না।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা হারুন অর রশীদ জানিয়েছেন, চিটা নানা করণে হতে পারে। ব্লাস্ট রোগের কারণে হতে পারে, বিএলবি রোগের কারণে হতে পারে, মাজরা পোকার আক্রমণে হতে পারে, ধানে ফুল আসার সময় অতিরিক্ত গরম কিংবা ঠাণ্ডার কারণেও হতে পারে। সঠিক সময়ে পরামর্শ নিলে জানা যেত, সমস্যাটি কী প্রকৃতির। তিনি জানিয়েছেন, ৩ মে রোববার পর্যন্ত বিভিন্ন উপজেলার হাওরে ১০ হাজার ৫০ হেক্টর জমি তলিয়ে গেছে। এতে প্রায় ৩৫ হাজারের মত কৃষক ক্ষতিগ্রস্ত হতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *