• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে প্রভাষক দ্বীন ইসলাম স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জের পাকুন্দিয়া, ২৬ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার কটিয়াদীতে বোরো ধান সংগ্রহের কার্যক্রম উদ্বোধন রাশিয়ায় নিহত রিয়াদের লাশ ফেরত চান বাবা, যুদ্ধ করে রাশিয়ায় সংবর্ধনা পেলে বাবাকে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ করছে শাহ আলম ১৯ মে থেকে শুরু হতে যাচ্ছে ভৈরবে ভূমি মেলা ও ভূমি সেবা সপ্তাহ কটিয়াদীতে ওষুধ প্রতিনিধিদের মানববন্ধন থেকে প্রধানমন্ত্রীর নিকট পাঁচ দাবি কিশোরগঞ্জের পাকুন্দিয়া, পেশাগত মর্যাদা রক্ষার দাবি ওষুধ কোম্পানি প্রতিনিধিদের সুষ্ঠু কর্মক্ষেত্র নিশ্চিতকরণ ও হয়রানি বন্ধের দাবিতে ভৈরবে ফারিয়া’র মানববন্ধন ও প্রতিবাদ সভা রাজশাহীতে গবাদি পশুর চামড়া সংরক্ষণ শীর্ষক ওয়ার্কশপ

পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ

নিকলীর জারইতলা ইউনিয়নে পপির স্যানিটারী কিট বিতরণ অনুষ্ঠান -পূর্বকণ্ঠ

# নিজস্ব প্রতিবেদক :-
পপির উদ্যোগে কিশোরগঞ্জের নিকলী উপজেলায় কিশোরী ও যুবতীদের স্বাস্থ্য সুরক্ষায় তাদের মাঝে হাইজিন কিট বিতরণ শুরু হয়েছে। কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
রোববার নিকলী উপজেলার জারইতলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ১০৫ জন কিশোরী ও যুবতীর মাঝে হাইজিক কিট বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে জারইতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ইসহাক রানা উপস্থিত ছিলেন। এসব হাইজিন কিটে স্যানিটারী ন্যাপকিন, সাবান, ওয়াশিং পাউডার, এন্টিসেপটিক ক্রিম ও কাপড় ধোয়ার সাবানসহ প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রি অন্তর্ভুক্ত ছিল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইউপি সচিব ও প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, স্বাস্থ্য সহকারী মুহাম্মদ রফিক উদ্দিন, নারী নেত্রী পান্না আক্তারসহ পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ। পপির এ প্রকল্পের সমন্বয়কারী মুহাম্মদ ফরিদুল আলম, প্রকল্প কর্মকর্তা সাকা উদ্দিন সুজন এবং ফিল্ড ফ্যাসিলিটেটর মাহাম্মদ তারিকুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সোমবার সিংপুর ও দামপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আরও ২১০ জন কিশোরী ও যুবতীর মাঝে এসব হাইজিন কিট বিতরণ করা হবে। এ ধরনের উদ্যোগ কিশোরী ও যুবতীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ স্বাস্থ্য চর্চা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *