• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে প্রভাষক দ্বীন ইসলাম স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জের পাকুন্দিয়া, ২৬ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার কটিয়াদীতে বোরো ধান সংগ্রহের কার্যক্রম উদ্বোধন রাশিয়ায় নিহত রিয়াদের লাশ ফেরত চান বাবা, যুদ্ধ করে রাশিয়ায় সংবর্ধনা পেলে বাবাকে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ করছে শাহ আলম ১৯ মে থেকে শুরু হতে যাচ্ছে ভৈরবে ভূমি মেলা ও ভূমি সেবা সপ্তাহ কটিয়াদীতে ওষুধ প্রতিনিধিদের মানববন্ধন থেকে প্রধানমন্ত্রীর নিকট পাঁচ দাবি কিশোরগঞ্জের পাকুন্দিয়া, পেশাগত মর্যাদা রক্ষার দাবি ওষুধ কোম্পানি প্রতিনিধিদের সুষ্ঠু কর্মক্ষেত্র নিশ্চিতকরণ ও হয়রানি বন্ধের দাবিতে ভৈরবে ফারিয়া’র মানববন্ধন ও প্রতিবাদ সভা রাজশাহীতে গবাদি পশুর চামড়া সংরক্ষণ শীর্ষক ওয়ার্কশপ

কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা

ব্র্যাকের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন কৃষি কর্মকর্তা জয়নুল আলম তালুকদার -পূর্বকণ্ঠ

# নিজস্ব প্রতিবেদক :-
ব্র্যাক সিড এন্ড এন্টারপ্রাইজের উদ্যোগে কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চায় টেকসই নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক গুড এগ্রিকালচার প্র্যাকটিস নিয়ে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জয়নুল আলম তালুকদার। অন্যান্যের মধ্যে ছিলেন ব্র্যাক সিড এন্টারপ্রাইজের ময়নসিংহের সিনিয়র রিজিওনাল সেলস ম্যানেজার (ফিড এন্ড ক্রপ) মো. সেলিমুর রহমান, ময়নসিংহের সিনিয়র রিজিওনাল সেলস ম্যানেজার (ভেজিটেবল) মোহাম্মদ জহুরুল ইসলাম, মোহাম্মদ খায়রুল ইসলাম (ফিল্ড এন্ড ক্রপ), নিতাই গোপাল মালাকার, টিএসও (ভেজিটেবল) প্রমুখ। ব্র্যাকের জেলা সমন্বয়ক সাফরিনা জান্নাতের সভাপতিত্বে কর্মশালায় জেলার ৬৫ জন ডিলার ও খুচরা বিক্রেতা উপস্থিত ছিলেন।
কর্মশালায় কৃষি উৎপাদনে সার, বীজ, বালাইনাশক, মাটির উর্বরতা, মাটির ব্যাকটেরিয়া, চাষের সময় বালাইনাশক জৈব বালাইনাশকের ব্যবহার অবকাঠামো এবং বিভিন্ন ধান ও সবজি বীজের একটি সমৃদ্ধ প্রেজেন্টেশনের মাধ্যমে উপরোক্ত কর্মসূচীর কার্যক্রম তুলে ধরা হয়। উপস্থিত বক্তাগণ রাসায়নিক কীটনাশকের পরিবর্তে পরিবেশবান্ধব জৈব বালাইনাশক নিয়ে আলোচনা করেন। চাষাবাদের আধুনিক কলাকৌশল ইত্যাদি বিষয়েও আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *