• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জের পাকুন্দিয়া, ২৬ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার কটিয়াদীতে বোরো ধান সংগ্রহের কার্যক্রম উদ্বোধন রাশিয়ায় নিহত রিয়াদের লাশ ফেরত চান বাবা, যুদ্ধ করে রাশিয়ায় সংবর্ধনা পেলে বাবাকে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ করছে শাহ আলম ১৯ মে থেকে শুরু হতে যাচ্ছে ভৈরবে ভূমি মেলা ও ভূমি সেবা সপ্তাহ কটিয়াদীতে ওষুধ প্রতিনিধিদের মানববন্ধন থেকে প্রধানমন্ত্রীর নিকট পাঁচ দাবি কিশোরগঞ্জের পাকুন্দিয়া, পেশাগত মর্যাদা রক্ষার দাবি ওষুধ কোম্পানি প্রতিনিধিদের সুষ্ঠু কর্মক্ষেত্র নিশ্চিতকরণ ও হয়রানি বন্ধের দাবিতে ভৈরবে ফারিয়া’র মানববন্ধন ও প্রতিবাদ সভা রাজশাহীতে গবাদি পশুর চামড়া সংরক্ষণ শীর্ষক ওয়ার্কশপ কটিয়াদী উপজেলা পরিষদ পুকুরের পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

পাকুন্দিয়ায় টিনশেড ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান, ভোগান্তি চরমে

# সাখাওয়াত হোসেন হৃদয় :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ টিনশেড ভবনে পাঠদান চলছে। এতে চরম ভোগান্তিতে পোহাচ্ছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এছাড়াও টিনশেড ভবনটির পাশেই কোদালিয়া সহরুল্লাহ ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের একটি জরাজীর্ণ ও পরিত্যক্ত ভবন রয়েছে। ওই ভবন হয়ে টিনশেড শ্রেণিকক্ষে পাঠদান করতে হয় শিক্ষার্থীদের। এনিয়ে ভোগান্তির পাশাপাশি শঙ্কা বিরাজ করছে সংশ্লিষ্টদের।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার ৭৯নং কোদালিয়া (১) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি ভবন রয়েছে। এর মধ্যে একটি দুইতলা ভবন এবং অন্যটি টিনশেড হাফ বিল্ডিং। টিনশেড ভবনটি অত্যন্ত জরাজীর্ণ। টিনের চালার বিভিন্ন স্থানে অসংখ্য ছিদ্র থাকায় বৃষ্টির পানি শ্রেণিকক্ষের ভেতরে জমে থাকে। এমন পরিস্থিতিতেই চলছে পাঠদান। এছাড়া শ্রেণিকক্ষের সামনেই রয়েছে একটি বড় পুকুর, যা বর্ষাকালে শিক্ষার্থীদের জন্য বাড়তি ঝুঁকি তৈরি করছে। বিশেষ করে বৃষ্টি ও ঝড়ের সময় দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯০৬ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। উপজেলার খুবই পুরোতন শিক্ষা প্রতিষ্ঠান এটি। এতে বর্তমানে মোট শিক্ষার্থী রয়েছে ৪২৬ জন। শিক্ষক আছেন ১১ জন। প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য। শ্রেণি ভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা প্রাক-প্রাথমিক দুই শাখায় ৬০ জন, প্রথম শ্রেণিতে ৬৭ জন, দ্বিতীয় শ্রেণিতে ৬৫ জন, তৃতীয় শ্রেণিতে ৭৮ জন, চতুর্থ শ্রেণিতে ৮৪ জন এবং পঞ্চম শ্রেণিতে ৭২ জন। বিদ্যালয়ে ৮টি শ্রেণি কক্ষ থাকলেও টিনশেড কক্ষগুলোতে ঝড়, বৃষ্টি বা তীব্র রোদের সময় ক্লাস নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছাবিয়া ইয়াছমিন বলেন, ‘শিক্ষার্থীর তুলনায় শ্রেণিকক্ষের সংখ্যা কম। জরাজীর্ণ ও ভাঙা কক্ষে পাঠদান করতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। একটি নতুন ভবন অত্যন্ত জরুরী। শিক্ষা কর্মকর্তার অনুমতিক্রমে অন্য বিদ্যালয় থেকে চেয়ার-টেবিল এনে ক্লাস পরিচালনা করতে হচ্ছে।
এ ব্যাপারে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস জানান, ‘ইতোমধ্যে বিদ্যালয়টি পরিদর্শন করা হয়েছে এবং স্থানীয় চেয়ারম্যানকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *