• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:০৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
শ্রমিক সঙ্কটে স্বামী-স্ত্রী মিলেই কাটছেন ধান, অধিকাংশ ধানই চিটা মরার ওপর খাড়ার ঘা, ধানের চারা গজাচ্ছে খাওয়ারও অনুপযোগী ৮ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ, দেশীয় অস্ত্র জমাদান হাজিরা হবে থানায় হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধে ছুরিকাঘাতে বৃদ্ধের মৃত্যু, আটক ৩ পাকুন্দিয়া নির্বাচন অফিস, হয়রানিমুক্ত সেবা দিতে নির্দেশ এমপির পাকুন্দিয়ায় টিনশেড ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান, ভোগান্তি চরমে হোসেনপুরে কলেজছাত্র ইমন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ

৮ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ, দেশীয় অস্ত্র জমাদান হাজিরা হবে থানায়

৮ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ
দেশীয় অস্ত্র জমাদান
হাজিরা হবে থানায়

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে ৮ নারী-পুরুষ মাদক ব্যবসায়ী পুলিশের কাছে প্রকাশ্যে আত্মসমর্পণ করেছেন। জমা দিয়েছেন দেশীয় অস্ত্র। তারা স্বাভাবিক জীবনে ফিরতে চান। তবে পুরনো মামলা থেকে অব্যাহতি চেয়েছেন। শান্তিতে ঘুমানোর আকুতি জানিয়েছেন। এদিকে পুলিশ বলছে, তাদের গতিবিধি তদারকি করা হবে। নিয়মিত থানায় হাজিরার ব্যবস্থা করা হবে। তবে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় তাদের একটা আয়রোজগারের ব্যবস্থা করতে হবে, যেন এদের স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকারটি সিগারেট ছাড়ার মত অঙ্গীকার না হয়।
রোববার বিকালে জেলা শহরের মনিপুরঘাট এলাকায় স্থানীয় এমপি মাজহারুল ইসলামকে প্রধান অতিথি করে, পুলিশ সুপার মিজানুর রহমানের উপস্থিতিতে এই আত্মসমর্পণ অনুষ্ঠানের আয়োজন করে পুলিশ বিভাগ। এসময় বেশ কিছু রামদা, বল্লম, ছোরাসহ দেশীয় অস্ত্র জমা পড়েছে। আত্মসমর্পণ করেছেন সুজন, শাহ আলম, জহির, নাদিম, রোজিসহ ৮ মাদক ব্যবসায়ী। এসময় তারা পুরনো মামলা থেকে অব্যাহতি প্রদানের জন্য পুলিশ সুপারের প্রতি অনুরোধ জানিয়েছেন। তারা আর এই পথে পা বাড়াবেন না। কারণ, মোটা অঙ্কের টাকা কামালেও শান্তিতে ছিলেন না, শান্তিতে ঘুমাতে পারতেন না বলে মাদক ব্যবসায়ীরা জানিয়েছেন। এবার তারা একটু শান্তিতে ঘুমাতে চান।
এসময় পুলিশ সুপার মিজানুর রহমান বলেছেন, মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার অঙ্গীকার যেন সিগারেট ছাড়ার অঙ্গীকারের মত না হয় যে, আবার ধরে ফেলবেন। তবে মাদক ব্যবসায়ীদের একটা স্থায়ী আয়রোজগারের ব্যবস্থা করার জন্য তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন। এ বিষয়ে একটি ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেবেন বলে ঘোষণা দিয়েছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম ভূঞার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল হক, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইজরাইল মিয়া, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাসুদুল হাসান প্রমুখ।
এদিকে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল হক জানিয়েছেন, যারা আত্মসমর্পণ করেছেন, তাদের গতিবিধির ওপর তদারকি থাকবে। আর নিয়মিত সদর থানায় হাজিরা দেওয়ার ব্যবস্থা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *