• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে প্রভাষক দ্বীন ইসলাম স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জের পাকুন্দিয়া, ২৬ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার কটিয়াদীতে বোরো ধান সংগ্রহের কার্যক্রম উদ্বোধন রাশিয়ায় নিহত রিয়াদের লাশ ফেরত চান বাবা, যুদ্ধ করে রাশিয়ায় সংবর্ধনা পেলে বাবাকে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ করছে শাহ আলম ১৯ মে থেকে শুরু হতে যাচ্ছে ভৈরবে ভূমি মেলা ও ভূমি সেবা সপ্তাহ কটিয়াদীতে ওষুধ প্রতিনিধিদের মানববন্ধন থেকে প্রধানমন্ত্রীর নিকট পাঁচ দাবি কিশোরগঞ্জের পাকুন্দিয়া, পেশাগত মর্যাদা রক্ষার দাবি ওষুধ কোম্পানি প্রতিনিধিদের সুষ্ঠু কর্মক্ষেত্র নিশ্চিতকরণ ও হয়রানি বন্ধের দাবিতে ভৈরবে ফারিয়া’র মানববন্ধন ও প্রতিবাদ সভা রাজশাহীতে গবাদি পশুর চামড়া সংরক্ষণ শীর্ষক ওয়ার্কশপ

মরার ওপর খাড়ার ঘা, ধানের চারা গজাচ্ছে খাওয়ারও অনুপযোগী

কৃষক রইছ উদ্দিন একটি ধানের আঁটিতে চারা গজানোর দৃশ্য দেখাচ্ছেন -পূর্বকণ্ঠ

মরার ওপর খাড়ার ঘা
ধানের চারা গজাচ্ছে
খাওয়ারও অনুপযোগী

# মোস্তফা কামাল :-
কিশোরগঞ্জের হাওরের কৃষকদের যেন ‘মরার ওপর খাড়ার ঘা’ অবস্থা। এবার বোরো ধান কাটার সূচনাতেই টানা বর্ষণ আর পাহাড়ি ঢলের আগাম বন্যায় হাজার হাজার হেক্টর বোরো ধান তলিয়ে গেছে। হাওরের প্রায় সকল জমির ধানই পেকে গিয়েছিল। কিন্তু আগাম বন্যার কারণে এক চতুর্থাংশ ধানও কাটতে পারেননি। যেগুলো কেটেছেন, রোদের অভাবে সেগুলোতেও চারা গজাচ্ছে। দুর্গন্ধ ছড়াচ্ছে। এসব ধানের চাল করতে গেলেও অধিকাংশ চাল আটার মত গুড়া হয়ে যাবে। ফলে খাওয়াও যাবে না, আড়তদাররাও কিনবেন না। ফলে কৃষকরা পড়েছে মহা বিপাকে।
৩ মে রোববার ইটনার সীমান্তবর্তী করিমগঞ্জের গণেশপুর হাওর, গেরাজু হাওর ও কুনিয়ার হাওরে গিয়ে এমন নাজুক দৃশ্য দেখা গেছে। করিমগঞ্জের চামটা এলাকার কৃষক রইছ উদ্দিন একটি চারা গজানো ধানের আঁটি দেখিয়ে কষ্টের কথা বলছিলেন। তিনি জানান, এখন এমই একটা সময় যাচ্ছে, জমিতে হার্ভেস্টার চালানোর মত অবস্থা নেই। কয়েকদিন আগেও যেই শ্রমিক দৈনিক এক হাজার টাকা মজুরিতে ধান কাটতেন, তাদেরকে এখন দেড় হাজার দুই হাজার টাকা দিতে হচ্ছে। তাও পর্যাপ্ত শ্রমিক পাওয়া যাচ্ছে না। আবার ধান ঠিকমত শুকাতে না পারায় এসব ধান আড়তে বিক্রি করতে হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকা মণ। কয়েকদিন আগেও এক মণ ধান ৭০০ থেকে ৮০০ টাকায় বিক্রি করা গেছে। তিনি দুই একর জমি আবাদ করেছিলেন। এক-চতুর্থাংশ জমি কোন রকমে কাটতে পেরেছেন। বাকি জমি পানির নিচে। এখন ঋণ পরিশোধ করারও উপায় নেই। জমি বিক্রি করতে গেলেও ধনীরা অভাবের সুযোগে দাম কম বলবেন বলে তিনি জানালেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *