• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

ভৈরবে বিশেষ অভিযানে বিদেশি চকলেট জব্দ

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে বিশেষ অভিযানে বিপুল পরিমাণের বিদেশি চকলেট জব্দ করেছে র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের সদস্যরা। আজ ২৫ আগস্ট সোমবার দুপুর আড়াইটায় পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া ঢাকা-সিলেট মহাসড়ক নাটাল মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ২৫ বস্তা বিদেশি চকলেট ও একটি কালো মাইক্রোবাস জব্দ ও চালকসহ তিন জনকে আটক করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার সিনিয়র পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত।
আটককৃত চোরাচালান কারবারিরা হলেন, সিলেটের গোহাইনঘাট এলাকার আলম নগর গ্রামের মনা মিয়ার ছেলে (চালক) খলিল মিয়া (৩৯), ইসলামপুর এলাকার হেলাল মিয়ার ছেলে জাকির হোসেন (৪৬), একই এলাকার ফজলুর রহমানের ছেলে দুলাল মিয়া (৩৫)।
র‌্যাব ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়ক নাটাল মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। দুপুর ২টায় একটি কালো মাইক্রোবাসকে সিগন্যাল দিলে তারা পালিয়ে যেতে চেষ্টা করে। এসময় রাস্তায় জ্যাম থাকায় গাড়িটি নাটাল মোড় আড়াই বেপারী বাড়ির রাস্তায় ঢুকে যায়। পরে র‌্যাব মাইক্রোবাসটি আটক করে তল্লাশি করে ২৫ বস্তা চকলেট জব্দ করে। বস্তাগুলোতে ডেইরি মিল্ক চকলেট ও ক্যাডবেরি চকলেট রয়েছে।
এ বিষয়ে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার সিনিয়র পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত বলেন, অবৈধ চোরাচালান রোধে ভৈরব র‌্যাব ক্যাম্প সর্বদা তৎপর রয়েছে। আটককৃত চোরাচালান কারবারিরা দীর্ঘদিন যাবত সিলেটের বিভিন্ন বর্ডার এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পণ্য এক জায়গা থেকে অন্য জায়গায় পাচার করছে। আজ চোরাকারবারিরা সরকারি শুল্ক ফাঁকি দিয়ে বিদেশি চকলেট সিলেটের গোহাইন ঘাট থেকে ঢাকায় নিয়ে যাচ্ছিল। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা শেষে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *