• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

গাজীপুরে সাংবাদিক হত্যায় কিশোরগঞ্জে একজন গ্রেপ্তার

গাজীপুরে সাংবাদিক হত্যায়
কিশোরগঞ্জে একজন গ্রেপ্তার

# নিজস্ব প্রতিবেদক :-
গাজীপুরে আসাদুজ্জামান তুহিন নামে এক সাংবাদিক হত্যার ঘটনায় কিশোরগঞ্জ থেকে র‌্যাব শহীদুল ইসলাম নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশরাফুল কবির জানিয়েছেন, তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাবের একটি দল গতকাল শনিবার দুপুরে হাওরের ইটনা বাজার থেকে শহীদুলকে গ্রেপ্তার করে। এরপর করিমগঞ্জের বালিখলা ঘাটে র‌্যাব-১ এর সদস্যদের কাছে তাকে হস্তান্তর করলে শহীদুলকে গাজীপুরে নিয়ে গেছে। শহীদুলের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল এলাকায়। শহীদুল ইটনায় এক বন্ধুর কাছে আশ্রয় নিতে এসেছিল বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তা আশরাফুল কবির।
দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার তুহিনকে গত বৃহস্পতিবার রাতে গাজীপুর চৌরাস্তা এলাকার একটি চায়ের দোকানে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। এ ঘটনায় পরদিন তুহিনের বড়ভাই মিজবা হোসেন বাদী হয়ে বাসান থানায় মামলা করলে এ পর্যন্ত এক নারীসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসাদুজ্জামান তুহিনের বাড়ি ময়মনসিংহের ভারত সীমান্তবর্তী উপজেলা ফুলবাড়িয়ায় হলেও তিনি গাজীপুরে বাসা ভাড়া করে সপরিবারে বসবাস করতেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *