• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:১৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

দোকানের সামনের সড়কে ব্যবসায়ীকে পিটিয়ে আহত

# দিলোয়ার হোসাইন :-
কিশোরগঞ্জের করিমগঞ্জের দোকানের সামনে সড়কে রফিকুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। ৮ আগস্ট শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মরিচখালী বাজারে এ ঘটনা ঘটে। আহত রফিকুল ইসলাম রফিক করিমগঞ্জ উপজেলার খয়রত গ্রামের বাসিন্দা। মরিচখালী বাজারে রফিক মিষ্টান্ন ভাণ্ডার নামে তার একটি দোকান রয়েছে। ৯ আগস্ট শনিবার রফিক মিষ্টান্ন ভাণ্ডার দোকানটি বন্ধ করে রাখেন। এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যার পর নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন আবু বাক্কার পরে দোকানের সামনের সড়কে যায়। এ সময় দুর্বৃত্তরা তাকে উপযুর্পরি কিল ঘুুষি মেরে আহত করে। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।
আহত রফিকুল ইসলাম রফিক জানান, বকেয়া বাসা ভাড়া নিয়ে কথাকাটাকাটির জেরে এই হামলা করা হয়েছে। বাসার মালিক শামসুদ্দোহা জানান, একটি বিষয় নিয়ে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটে। এর বেশি কিছু বলা যাচ্ছে না।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ বলেন, বাসা ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে এই হামলার ঘটনা ঘটেছে। তদন্তের কাজ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *