• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

মহিলাদের মাথায় কুড়াল ধরে মুখোশ পরে আইনজীবীর বাসায় ডাকাতি

মহিলাদের মাথায় কুড়াল ধরে
মুখোশ পরে আইনজীবীর
বাসায় ডাকাতি

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ শহরে মহিলাদের মাথায় কুড়াল আর গলায় রামদা ধরে মুখোশ পরা ডাকাত দল আইনজীবীর বাসায় ডাকাতি করেছে বলে জানা গেছে। ঘটানাটি ঘটেছে গতকাল মঙ্গলবার ভোর রাত সোয়া ৩টার দিকে শহরের রাকুয়াইল এলাকায় অ্যাডভোকেট ইশরাত জাহান রুমার বাসায়। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন।
রুমা জানিয়েছেন, অন্তত ১০ জনের একটি ডাকাত দল কুড়াল ও রামদা নিয়ে বাসার গেট ও দরজা কৌশলে খুলে অ্যাডভোকেট রুমা, তাঁর মা ও শ্বাশুড়ির মাথায় ও গলায় কুড়াল এবং রামদা ধরে। এসময় বাসার ভেতরে মুখোশ পরা চারজন আর মুখোশ ছাড়া দু’জন ছিল। অন্য ডাকাতরা বাইরে পাহারায় ছিল। এসময় ডাকাত দল মহিলাদের শরীর ও ওয়্যারড্রোব থেকে প্রায় ২৮ ভরি স্বর্ণালংকার ও কিছু নগদ টাকা নিয়ে যায়। এসময় বাসায় তিন মহিলা ও দু’টি শিশু ছাড়া কোন পুরুষ লোক ছিল না।
ডাকাত দল চলে যাওয়ার সময় মহিলাদের ডাক চিৎকার শুনে লোকজন এগিয়ে আসলেও ডাকাতরা পিকআপে চড়ে চলে যায়। এ ঘটনায় অ্যাডভোকেট ইশরাত জাহান রুমা সদর থানায় অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং এলাকা থেকে সন্দেহভাজন দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *