• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

ভৈরবে র‌্যাব পুলিশের অভিযানে ৫ ছিনতাইকারী আটক

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে ৫ ছিনতাইকারীকে পৃথক অভিযানে গ্রেপ্তার করেছে র‌্যাব ও পুলিশ সদস্যরা। আজ ১২ জানুয়ারি রোববার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। আটককৃতরা হলো, পৌর শহরের উত্তরপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে আরমান (৪৫), একই এলাকার খলিলুর রহমানের ছেলে রবিন মিয়া (২৭), সাজিদ মিয়ার ছেলে জুম্মন মিয়া (২২), দক্ষিণ পাড়া এলাকার মৃত হানিফ মিয়ার ছেলে সজল মিয়া (৩০) ও একই এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে আশ্রাফুল আলম রিপন (২৪)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, আজ রোববার সকালে র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে উত্তরপাড়া বালুর মাঠ থেকে ছিনতাইকারী জুম্মান ও রবিনকে আটক করে। এদিকে ১১ জানুয়ারি শনিবার ভৈরব শহরের সুইপার পট্টি থেকে ভৈরব শহর ফাঁড়ির এসআই মামুন ও এটিএসআই সাইফুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে রিপন, সজল ও আরমানকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বলেন, ভৈরবে ব্যাপক হারে ছিনতাই বেড়েছে। পুলিশ প্রতিদিন নিয়মিত শহর ও গ্রামে টহল দিয়ে যাচ্ছে। ইতিমধ্যে কয়েকদিনে আরো কয়েকজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
মনমরা ব্রিজ এলাকায় ভ্যান চালককে মারধর করে টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে আরমানকে গ্রেপ্তার করা হয়েছে। চিহ্নিত ছিনতাইকারী সজলের বিরুদ্ধে ৫টি মামলা, রিপনের বিরুদ্ধে ৪টি মামলা, রবিনের বিরুদ্ধে ৩টি ও জুম্মনের বিরুদ্ধে ২টি করে মামলা রয়েছে। এ ছাড়াও আটককৃতদের বিরুদ্ধে ছিনতাইয়ের একাধিক অভিযোগ রয়েছে। ভৈরবকে ছিনতাই ও মাদকমুক্ত করতে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *