• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:০৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কিশোরগঞ্জে করোনায় নতুন আক্রান্ত ৪৬ সুস্থও হয়েছেন আক্রান্ত ১৮ জন রোগি

কিশোরগঞ্জে করোনায় নতুন আক্রান্ত ৪৬
সুস্থও হয়েছেন আক্রান্ত ১৮ জন রোগি

# মোস্তফা কামাল :-

বৃহস্পতিবর রাতে পাওয়া নমুনা পরীক্ষার ফলাফলে কিশোরগঞ্জে আরো ৪৬ জন নতুন করোনা রোগি শনাক্ত হয়েছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান। এদের মধ্যে সদর উপজেলায় ১৯ জন, ভৈরবে ১৩ জন, কটিয়াদীতে ৩ জন, কুলিয়ারচরে ৩ জন, তাড়াইল, পাকুন্দিয়া ও অষ্টগ্রামে দু’জন করে, করিমগঞ্জ ও বাজিতপুরে একজন করে। এর বাইরে নিকলীর একজনের নমুনা পজিটিভ এসেছে তিনি মারা যাবার পর। দু’জন পুরনো রোগির নমুনাও আবার পজিটিভ এসেছে। ২২৪টি নমুনার মধ্যে নেগেটিভ হয়েছে ১৭৬টি। এদিন সুস্থ হয়েছেন ১৮ জন। এরা হলেন করিমগঞ্জে ১০ জন, ভৈরবে ৩ জন, বাজিতপুরে দু’জন, সদর, কটিয়াদী ও কুলিয়ারচরে একজন করে।
সিভিল সার্জন জানিয়েছে, মোট ২২৪টি নমুনার মধ্যে আইপিএইচ ল্যাব থেকে ১৩০টি নমুনার ফলাফলে নতুন ২৫টি ও পুরনো একটি পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ১০৪টি নমুনা। আর কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাব থেকে ৯৪টি নমুনার পরীক্ষায় নতুন ২১টি ও পুরনো একটি পজিটিভ এসেছে। নেগেটিভ হয়েছে ৭২টি নমুনা। বৃহস্পতিবার আইসোলেশনে ছিলেন ৭৩৫ জন, কোয়ারেন্টিনে ছিলেন ১০৯ জন। কিশোরগঞ্জে বৃহস্পতিবার পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন মোট এক হাজার ১২৯ জন। সুস্থ হয়েছেন ৩৮০ জন, মারা গেছেন ১৯ জন। মৃতদের মধ্যে ভৈরবে ৭ জন, সদরে ৪ জন, করিমগঞ্জে ২ জন, কটিয়াদী, হোসেনপুর, কুলিয়ারচর, নিকলী, বাজিতপুর ও মিঠামইনে ১ জন করে। বৃহস্পতিবার পর্যন্ত সারা জেলা থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে মোট ৯ হাজার ২৮৮টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *