• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ অভিযানে ৮ ছিনতাইকারী আটক

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ অভিযানে বিভিন্ন স্থান থেকে ৮ ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব ১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প সদস্যরা। আজ ৩ এপ্রিল বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম ফয়সাল।
আটককৃতরা হলেন, পৌর শহরের পলতাকান্দা এলাকার মৃত শাহাবুদ্দিনের ছেলে মো. শাহীন মিয়া (২৭), নিউটাউন এলাকার রূপ মিয়ার ছেলে মো. আল আমিন (২২), কমলপুর লোকাল বাসস্ট্যান্ড এলাকার কাসেম মিয়ার ছেলে নয়ন (২২), উত্তর পাড়া এলাকার মৃত মুসলিম মিয়ার ছেলে মো. রাসেল মিয়া (২১), জহির মিয়ার ছেলে মোমেন মিয়া (৩৫), দুর্জয় মোড় এলাকার ফরিদ মিয়ার ছেলে তাকবির মিয়া (১৯), শিবপুর ইউনিয়নের শম্ভুপুর পাক্কার মাথা এলাকার জিল্লুর মিয়ার ছেলে রিয়াজ উদ্দিন (১৯), ব্রাহ্মণবাড়িয়া জেলার চিলিকোট এলাকার দারু মিয়ার ছেলে মোবারক হোসেন (২৫)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ঈদুল ফিতর উপলক্ষে ভৈরবসহ আশে পাশের মানুষজন ভৈরব শহরে মার্কেটিংসহ ব্যবসার কাজে আসেন। এতে করে প্রায় সময় তারা ছিনতাইয়ের শিকার হয়। ২ এপ্রিল রাত আনুমানিক ১০টার দিকে বিশেষ অভিযানে শহরের বিভিন্ন স্থান থেকে চিহ্নিত ৮ জন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এসময় আটককৃতদের হেফাজত হতে ৩টি ধারালো চাকু, ১টি ক্ষুর, ২টি কেচি ও ২টি মোবাইল উদ্ধার করে জব্দ করা হয়।
ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম ফয়সাল বলেন, আটককৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ ভৈরবের বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছে মর্মে র‌্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করে। তাদেরকে ভৈরব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *