• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

তাড়াইলে বেড়েই চলেছে অবৈধ ড্রেজার

# জোবায়ের হোসেন খান, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-

কিশোরগঞ্জের তাড়াইলে বেড়েই চলেছে অবৈধ ড্রেজারের ব্যবহার। মানছে না উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনা। স্থানীয় সন্ত্রাসীদের মদদে বালি খেকোরা আরো সক্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে তাড়াইল উপজেলার সদর ইউনিয়নে এর ব্যবহার সবচেয়ে বেশী পরিলক্ষিত হচ্ছে। এই বিষয়ে সুশীল সমাজের লোকজন উপজেলা নির্বাহী অফিসার লুবনা শারমিন এর শরনাপন্ন হন। উপজেলা নির্বাহী অফিসার তাড়াইল সদর ইউনিয়নের নায়েবসহ সকল নায়েবদের এই অবৈধ ড্রেজারের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের নির্দেশ দেন। এই মামলার দায়েরের বিষয়টি দৈনিক যায়যায়দিন, দৈনিক বাংলার নবকন্ঠ, দৈনিক নাগরিক ভাবনাসহ বেশ কয়েকটি পত্রিকায় ফলাওভাবে প্রকাশিত হয়।
জানা যায়, উপজেলার সকল ইউনিয়নের নায়েবগণ ড্রেজার বন্ধের ব্যবস্থা নেন। কিন্তু তাড়াইল সদর ইউনিয়নের নায়েব এই বিষয়ে কোন ব্যবস্থা নেননি। তিনি একাধিকবার স্থানীয় লোকদের বলেন, ড্রেজারের সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। অনেক সাধারণ মানুষ ড্রেজারের বিষয়ে সাক্ষী দিতে আগ্রহ দেখালেও নায়েব নাসির কোন এক অজানা কারণে মামলা দায়ের করেননি। স্থানীয়দের অভিযোগ নাসির নায়েব অনৈতিক সুবিধা নিয়ে এসকল ড্রেজার চালাতে সহযোগিতা করে আসছে। এ বিষয়ে ভুক্তভোগীরা ভূমি মন্ত্রণালয়ের জরুরী সেবা নাম্বার ১৬১২২ তে ফোন দিয়েও কোন প্রতিকার পায়নি। তবে উপজেলা নির্বাহী অফিসারকে পুনরায় বিষয়টি অবহিত করার পরামর্শ দেন।
উল্লেখ্য, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন আমলযোগ্য অপরাধ। এই ক্ষেত্রে ১৫ ধারা মোতাবেক অপরাধীকে সর্বনিম্ন দশ হাজার টাকা ও সর্বোচ্চ দশ লক্ষ টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে। তাছাড়াও অনূর্ধ্ব দুই বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। তাছাড়াও এই বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পারবেন।
তাড়াইল উপজেলা ভূমি অফিসের নাজির আব্দুল মমিন উপজেলা নির্বাহী অফিসার নির্দেশনার কথা স্বীকার করে বলেন, আমাকে ইউএনও স্যার মামলার দায়েরের বিষয়ে বললে, আমি তাড়াইল সদর ইউনিয়নের নায়েবকে মামলা দায়েরের বিষয়ে স্যারের নির্দেশনার বিষয়টি জানিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *