• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

শ্রদ্ধা আর ভালবাসায় সিআইপি মুছা মিয়া’র দাফন সম্পন্ন

শ্রদ্ধা আর ভালবাসায় সিআইপি
মুছা মিয়া’র দাফন সম্পন্ন

# মুহাম্মদ কাইসার হামিদ :-

শ্রদ্ধা আর ভালবাসার মধ্য দিয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা, সিনিয়র সিটিজেন কুলিয়ারচর গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট দানবীর আলহাজ মরহুম মো. মুছা মিয়া (সিআইপি)র নামাজে জানাজা শেষে তাঁর পারিবারিক গোরস্তানে দাফন সম্পন্ন করা হয়েছে।
আলহাজ্ব মো. মুছা মিয়া (সিআইপি) গত ১৯ জুন শনিবার ভোর সোয়া ৬টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিঁনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে না ফেরার দেশে চলে যান (ইন্নালিল্লাহি……রাজিউন)। তিঁনি দীর্ঘদিন যাবত মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।
আজ ২০ জুন রোববার বাদ জোহর কুলিয়ারচর সরকারি কলেজ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের ঢল নামে। জানাজায় অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মো. শরীফুল আলম, কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জজ কোর্টের পিপি অ্যাডভোকেট শাহ্ আজিজুল হক, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আফজাল হোসেন, র‌্যাব গোয়েন্দা প্রধান লেঃ কর্ণেল মো. খাইরুল ইসলাম, কুলিয়ারচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল মিল্লাত, পৌরসভার মেয়র সৈয়দ হাসান সারওয়ার মহসিনসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। নামাজে জানাজা শেষে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে মরহুমের কফিনে পুষ্পস্তবকের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *