• রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত

কুলিয়ারচরে সর্বপ্রথম করোনা টিকা নিলেন ডা. নোমান

কুলিয়ারচরে সর্বপ্রথম করোনা
টিকা নিলেন ডা. নোমান

# মুহাম্মদ কাইসার হামিদ :-

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সর্বপ্রথম কোভিড-১৯ করোনা টিকা নিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইখতেখার আনাম নোমান। আজ ৭ ফেব্রুয়ারি রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সর্বপ্রথম করোনা টিকা নিয়েছেন। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স সাহিদুল ইসলাম, কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) কাজী মাহফুজ হাসান সিদ্দিকী, উপজেলা হিসাবরক্ষক বাবুল কুমার দে ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আলহজ্ব মো. জিল্লুর রহমান করোনা টিকা নিয়েছেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোহাম্মদ ওমর খসরু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারমিনা সাত্তার, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মুর্শিদ উদ্দিন আহমেদ, পৌরসভার প্যানেল মেয়র অলি উল্লাহ, বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম আবিরাজ, বীরমুক্তিযোদ্ধা মো. আলী আকবর খান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, সাংবাদিক মো. রফিক উদ্দিন, মুহাম্মদ কাইসার হামিদ, মুহাম্মদ নাঈমুজ্জামান নাঈম ও আলি হায়দারসহ হাসপাতাদের চিকিৎসক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোহাম্মদ ওমর খসরু বলেন, করোনা টিকা দিতে এ হাসপাতালে এ পর্যন্ত ১৬৯ জন নিবন্ধিত হয়েছেন। প্রথম দিন ১৬ জন করোনা টিকা নিবেন। এদের মধ্যে স্বাস্থ্য কর্মীর ৮ জন, পুলিশ সদস্য ৩ জন, বীরমুক্তিযোদ্ধা ৩ জন, উপজেলা হিসাবরক্ষক ১জন ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা ১ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *