• সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা কটিয়াদীতে ম্যানেজিং কমিটির সভাপতির পদকে কেন্দ্র করে শিক্ষকদের ওপর প্রতিপক্ষের হামলা ভৈরবে কনফিডেন্সে মডেল কিন্ডারগার্টেনের ফলাফল ও পুরষ্কার বিতরণ

কিশোরগঞ্জে কোয়ারেন্টইন থেক মুক্ত হলেন ১৭৫ জন

কিশোরগঞ্জে কোয়ারেন্টইন
থেক মুক্ত হলেন ১৭৫ জন

# মোস্তফা কামাল #

কিশোরগঞ্জে কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়ে মুক্তি মিলেছে ১৭৫ জনের। জানিয়েছেন সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান। ২২ মার্চ রোববার বিকালে জেলা প্রশাসক কার্যালয়ে একটি জরুরী সভা চলাকালে তিনি জানিয়েছেন, কিশোরগঞ্জে রোববার পর্যন্ত মোট ৫০৮ জন বিদেশ ফেরত ব্যক্তি কোয়ারেন্টাইনে ছিলেন। এর মধ্যে ১৪ দিন করে কোয়ারেন্টইনে থেকে মোট ১৭৫ জন করোনামুক্ত হিসেবে ছাড়পত্র পেয়েছেন। আর রোববার মোট ৩৩৩ জন কোয়ারেন্টাইনে ছিলেন। এর মধ্যে অষ্টগ্রামে দু’টি স্কুল ভবনে ১৫ জন এবং ভৈরবের ট্রমা সেন্টারে ১৪ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলেন। বাকিরা হোম কোয়ারেন্টাইনে ছিলেন। কিশোরগঞ্জে এখন পর্যন্ত কোন করোনা রোগী শনাক্ত হয়নি বলেও তিনি জানিয়েছেন। তবে দু’সপ্তাহ আগে হোসেনপুরে ইতালি থেকে এক মহিলা আসলেও তিনি সুস্থ আছেন। কিন্তু তার স্বামী প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়েছেন। তাকে পরীক্ষা করা হবে বলে সিভিল সার্জন জানিয়েছেন। সভায় জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী ছাড়াও পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *