• বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার মানিকগঞ্জে ব্র্যাকের আই ক্যাম্প পরিদর্শন করলেন সিভিল সার্জন হোসেনপুরে বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব নিয়ে কর্মশালা মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কুলিয়ারচরের বিএনপি নেতা খাইরুল ইসলাম বকুল ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন ভৈরবে মৌটুপি ও মোহাম্মদপুরে ৩০ পরিবারের পানির কষ্ট লাঘব যুক্তরাজ্যসহ একাধিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত সহস্রাধিক কৃষককে দেবে কোটি টাকার সহায়তা রেল শ্রমিক লীগের সভাপতি এখন শ্রমিক দলের আহবায়ক হাজিরা খাতায় আগাম স্বাক্ষর ৭০ ভাগ ভর্তুকির হার্ভেস্টোরেও অসহায় কৃষক, একরে হার্ভেস্টার ভাড়া প্রায় আড়াই গুণ বেশি

পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

# সাখাওয়াত হোসেন হৃদয় :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে শাহ আজম ওরফে প্রান্ত (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ১২ মে মঙ্গলবার দিবাগত রাতে তাকে আটক করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এর ইমিগ্রেশন শাখা। পরে রাতেই তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়। আজ বুধবার সকালে আটক ব্যক্তিকে পাকুন্দিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটক হওয়া শাহ আজম ওরফে প্রান্ত পাকুন্দিয়া উপজেলার আহুতিয়া গ্রামের মৃত মতিন শাহের ছেলে। সে ওই গ্রামে অবস্থিত বিশ্ব রাহে রাজ ভান্ডার দরবার শরীফের খাদেম।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমানবন্দরে আটক হওয়া যুবকের বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় নারী ও শিশু দমন আইনে একটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, ভুক্তভোগী নারী ও ওই যুবক সম্পর্কে চাচাতো দেবর-ভাবী। ওই নারীর স্বামী প্রবাসে থাকেন। গত বছরের ৩১ ডিসেম্বর রাতে থার্টিফার্স্ট নাইট উপলক্ষে বারবিকিউ রান্নার জন্য ওই যুবক ভুক্তভোগীকে তাঁর নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এমন অভিযোগে এনে গত ২৭ মার্চ ভুক্তভোগী নারী ওই যুবককে অভিযুক্ত করে পাকুন্দিয়া থানায় একটি ধর্ষণ মামলা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *