• বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার মানিকগঞ্জে ব্র্যাকের আই ক্যাম্প পরিদর্শন করলেন সিভিল সার্জন হোসেনপুরে বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব নিয়ে কর্মশালা মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কুলিয়ারচরের বিএনপি নেতা খাইরুল ইসলাম বকুল ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন ভৈরবে মৌটুপি ও মোহাম্মদপুরে ৩০ পরিবারের পানির কষ্ট লাঘব যুক্তরাজ্যসহ একাধিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত সহস্রাধিক কৃষককে দেবে কোটি টাকার সহায়তা রেল শ্রমিক লীগের সভাপতি এখন শ্রমিক দলের আহবায়ক হাজিরা খাতায় আগাম স্বাক্ষর ৭০ ভাগ ভর্তুকির হার্ভেস্টোরেও অসহায় কৃষক, একরে হার্ভেস্টার ভাড়া প্রায় আড়াই গুণ বেশি

হোসেনপুরে প্রভাষক দ্বীন ইসলাম স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

‎# উজ্জ্বল কুমার সরকার :-
‎‎কিশোরগঞ্জের হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজের আইসিটি বিভাগের প্রভাষক মরহুম মো. দ্বীন ইসলামের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ মে ‎মঙ্গলবার দুপুরে প্রতিষ্ঠানের হলরুমে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
‎‎অনুষ্ঠানে হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. খায়রুল ইসলাম, হোসেনপুর আদর্শ মহিলা কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক মো. রুহুল আমিন, প্রভাষক আব্দুস সালাম, প্রভাষক ইসরাত জাহান স্মৃতি, সিনিয়র শিক্ষক মিজানুর রহমান, আবুল কালাম, সাবেক ছাত্রনেতা হুসাইন মোহাম্মদ এরশাদ প্রমুখসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাবেক শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এ সময় মোনাজাত পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিষয়ক প্রভাষক মাওলানা আব্দুল ওয়াদুদ মুকসুদ।
‎‎এ সময় বক্তারা মরহুম দ্বীন ইসলামের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি ছিলেন অত্যন্ত সৎ, বিনয়ী ও দায়িত্বশীল একজন শিক্ষক। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে শিক্ষা অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।
‎‎প্রসঙ্গত, গত ২৫ এপ্রিল বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *