• বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার মানিকগঞ্জে ব্র্যাকের আই ক্যাম্প পরিদর্শন করলেন সিভিল সার্জন হোসেনপুরে বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব নিয়ে কর্মশালা মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কুলিয়ারচরের বিএনপি নেতা খাইরুল ইসলাম বকুল ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন ভৈরবে মৌটুপি ও মোহাম্মদপুরে ৩০ পরিবারের পানির কষ্ট লাঘব যুক্তরাজ্যসহ একাধিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত সহস্রাধিক কৃষককে দেবে কোটি টাকার সহায়তা রেল শ্রমিক লীগের সভাপতি এখন শ্রমিক দলের আহবায়ক হাজিরা খাতায় আগাম স্বাক্ষর ৭০ ভাগ ভর্তুকির হার্ভেস্টোরেও অসহায় কৃষক, একরে হার্ভেস্টার ভাড়া প্রায় আড়াই গুণ বেশি

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ করছে শাহ আলম

নিজস্ব প্রতিবেদক :-
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পাকা ভবন নির্মাণ করার অভিযোগ উঠেছে নরসিংদী জেলার বেলাব উপজেলার ইব্রাহিমপুর গ্রামের কিতাব আলী মিয়ার বাড়ির মৃত আতাউর রহমানের ছেলে শাহ আলম এর বিরুদ্ধে। শাহ আলম নরসিংদী জেলার সহকারী জজ আদালতে একই গ্রামের মো. হোসেন মিয়ার পিতা রমজান আলী মিয়া আরএস রেকর্ড সিএস খতিয়ান-৩৭, এসএ-৬০, দাগ নং-৩৯৫, আরএস-৭৪১, দাগ নং-৬৫১, পরিমাণ-২৮ শতাংশ ৩৭ পয়েন্ট এর বিরুদ্ধে একটি রেকর্ড সংশোধনী মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত রমজান আলীর ওয়ারিশদেরকে নোটিশ দিলে রমজান আলীর ওয়ারিশদের পক্ষ থেকে মো. হোসেন মিয়ার ছেলে মো. আলমগীর আদালতে তাদের কাগজপত্র জমা দেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের দলিল পত্র ও রেকর্ড দেখে দুই পক্ষকেই বিবদমান জমির মধ্যে কোন ধরণের কার্যক্রম পরিচালনা না করার জন্য নিষেধাজ্ঞা জারী করেন। কিন্তু শাহ আলম মিয়া এলাকার প্রভাবশালী হওয়ায় বিগত ৮ এপ্রিল তার লোকজনরা হোসেন আলী মিয়ার পরিবারের লোকজনদের উপর রামদা, লোহার রড, স্টীলের পাইপ, লাঠিসোঠা নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় মনির হোসেন (২৪), তাসলিমা বেগম (২৫), আরজিনা (২২), তামান্ন্ া(২৩) গুরুতর আহত করে। আহতদেরকে নরসিংদী জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। বর্তমানে তারা বাড়িতে চিকিৎসা নিচ্ছে।
এদিকে সংঘর্ষের পর থেকে হোসেন আলী মিয়ার বাড়ির লোকজন বাড়িতে না থাকায় শাহ আলম মিয়ার লোকজন যে জায়গা নিয়ে দেওয়ানী ১১/২০২৪ মামলা চলমান ওই জায়গায় রাতের আধারে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। এদিকে জমির প্রকৃত মালিক হোসেন আলী মিয়া ও তাঁর ছেলে আলমগীর হোসেন থানা পুলিশের কাছে অভিযোগ দিলে থানা পুলিশ কোন পদক্ষেপ গ্রহণ করছে না। এতে করে মো. হোসেন মিয়া তাঁর পরিবার নিরাপত্তাহীনতা ভোগছে। এদিকে জোরপূর্বক শাহ আলম মিয়া স্থায়ী পাকা ভবন নির্মাণসহ হোসেন আলী মিয়ার পরিবারকে প্রাণনাশের হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন।
এ ব্যাপারে দৈনিক পূর্বকণ্ঠ অফিসে এসে আলমগীর মিয়া জানান, যে জায়গাটি নিয়ে বর্তমান উভয় পক্ষের দ্বন্দ্ব চলছে ওই জায়গাটি আরএস রেকর্ড আমার দাদা রমজান আলী মিয়া মালিক হওয়ায় তাঁর ছেলে হোসেন মিয়া ও মমতাজ মিয়া দখলে থাকাবস্থায় সাড়ে ৪ গণ্ডা জায়গার মধ্যে ৩ গণ্ডা জায়গা বিক্রি করে দেয়। কিন্তু বর্তমানে শাহ আলম মিয়া ও তাঁর পরিবার ৩ গণ্ডার পরিবর্তে সাড়ে ৪ গণ্ডা জায়গা দখলের জন্যই আলমগীরের পরিবারের উপর নানা ভাবে হামলা-মামলা করে ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এমনকি পুরো জায়গাটি দখল করার চেষ্টা করছে শাহ আলম। আমি কয়েকবার থানা পুলিশের স্মরণাপন্ন হলেও পুলিশ কোন কার্যকর ভূমিকা পালন করছে না।
বেলাব থানার এসআই শিহাব আহমেদ জানান, জমি রেকর্ড সংশোধনী মামলা দায়ের করেছেন শাহ আলম মিয়া, সেই মামলার তদন্ত করছি আমি। আমি ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে শান্ত থাকতে বলেছি। যিনি আদালত থেকে রায় নিয়ে আসবে জমি সেই ভোগ করবে বলেছি। এছাড়া আমি ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে অস্থায়ী নিষেধাজ্ঞা ব্যাপারটি জানিয়ে এসেছি। মারামারির ঘটনা আমাদের থানায় কোন মামলা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *