• বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার মানিকগঞ্জে ব্র্যাকের আই ক্যাম্প পরিদর্শন করলেন সিভিল সার্জন হোসেনপুরে বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব নিয়ে কর্মশালা মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কুলিয়ারচরের বিএনপি নেতা খাইরুল ইসলাম বকুল ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন ভৈরবে মৌটুপি ও মোহাম্মদপুরে ৩০ পরিবারের পানির কষ্ট লাঘব যুক্তরাজ্যসহ একাধিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত সহস্রাধিক কৃষককে দেবে কোটি টাকার সহায়তা রেল শ্রমিক লীগের সভাপতি এখন শ্রমিক দলের আহবায়ক হাজিরা খাতায় আগাম স্বাক্ষর ৭০ ভাগ ভর্তুকির হার্ভেস্টোরেও অসহায় কৃষক, একরে হার্ভেস্টার ভাড়া প্রায় আড়াই গুণ বেশি

কটিয়াদী উপজেলা পরিষদ পুকুরের পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

# সারোয়ার হোসেন শাহীন :-
কিশোরগঞ্জের কটিয়াদীতে পানিতে ডুবে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ৯ মে শনিবার বিকালে কটিয়াদী উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন পুকুরের পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু হামিম (১২) পৌর এলাকার চড়িয়াকোনা ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হুমায়ুনের ছেলে। পরিবার নিয়ে তারা খাদ্য গুদাম সংলগ্ন ভোগপাড়া মহল্লায় বসবাস করতেন। শিশু হামিম কটিয়াদী আদর্শ বিদ্যা নিকেতনের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
জানা যায়, শনিবার বিকালে এলাকার বন্ধুদের সঙ্গে হামিম উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন পুকুরে আসে। এ সময় বেশ কয়েকজন শিশু পানিতে নামে। একপর্যায়ে সবাই উঠে গেলেও হামিমকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে তারা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের জানালে তারা দ্রুত পানিতে নেমে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে শিশুটিকে উদ্ধার করে দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কটিয়াদী হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মুখলেসুর রহমান সোহান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ১৬ জুলাই মঙ্গলবার একই স্থানে চতুর্থ শ্রেণির স্কুল শিক্ষার্থী ইমন মিয়া (১০) নামে এক শিশু নিখোঁজ হওয়ার এক দিন পর উপজেলা পরিষদের পুকুর থেকে তার লাশ উদ্ধার করেছিল পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *