• বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার মানিকগঞ্জে ব্র্যাকের আই ক্যাম্প পরিদর্শন করলেন সিভিল সার্জন হোসেনপুরে বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব নিয়ে কর্মশালা মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কুলিয়ারচরের বিএনপি নেতা খাইরুল ইসলাম বকুল ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন ভৈরবে মৌটুপি ও মোহাম্মদপুরে ৩০ পরিবারের পানির কষ্ট লাঘব যুক্তরাজ্যসহ একাধিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত সহস্রাধিক কৃষককে দেবে কোটি টাকার সহায়তা রেল শ্রমিক লীগের সভাপতি এখন শ্রমিক দলের আহবায়ক হাজিরা খাতায় আগাম স্বাক্ষর ৭০ ভাগ ভর্তুকির হার্ভেস্টোরেও অসহায় কৃষক, একরে হার্ভেস্টার ভাড়া প্রায় আড়াই গুণ বেশি

শোষণহীন সমাজ গঠনে প্রগতিশীল শক্তির ঐক্য গড়ে তোলার বিষয়ে গণতন্ত্রী পার্টির গোলটেবিল বৈঠক

শোষণহীন সমাজ গঠনে প্রগতিশীল
শক্তির ঐক্য গড়ে তোলার বিষয়ে
গণতন্ত্রী পার্টির গোলটেবিল বৈঠক

মোস্তফা কামাল :-
গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ‘শোষণহীন, দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে প্রগতিশীল গণতান্ত্রিক শক্তির ঐক্য’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে পার্টির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদারের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
পার্টির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলনের সঞ্চালনায় বৈঠকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিপিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাফি রতন, বাসদ নেতা খালেকুজ্জামান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণফোরামের সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান, ন্যাপ নেতা পার্থ চক্রবর্তী, বিশেষ গেরিলা মুক্তিযোদ্ধা নেতা খান সিদ্দিক, সাবেক এমপি শফিকুল ইসলাম, চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক, গণতন্ত্রী পার্টির নেতা বীর মুক্তিযোদ্ধা এমএ গণি, কমল ঘোষ, এনামুল হক চৌধুরী আলমাস, যুগ্ম-সাধারণ সম্পাদক খায়রুল আলম, সম্পাদক মণ্ডলির সদস্য সিরাজুল ইসলাম জামান, শফি রেজা নূর মজুমদার ও মানিকলাল দাসসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তাগণ বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে দেশের পরিবহন ব্যবস্থা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বেড়ে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের ফলে অতিবৃষ্টির কারণে হাওরাঞ্চলের হাজার হাজার হেক্টর জমির বোরো ধান তলিয়ে গেছে। কৃষকরা উচ্চমূল্যের শ্রমিক সঙ্কটের কারণে সময়মত ফসল কাটতে ও শুকাতে হিমশিম খাচ্ছেন বলেও বক্তাগণ উদ্বেগ প্রকাশ করেন।
বক্তাগণ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ভর্তুকি প্রদান, কর ফাঁকিদাতদের কাছ থেকে যথাযথ কর আদায় করে সেই অর্থ দেশের উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নে ব্যয়ের দাবি জানান। পাশাপাশি আইনশৃংখলা পরিস্থিতির উন্নয়ন ও স্বাস্থ্যসেবা নিশ্চিতের মাধ্যমে প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। সভায় বক্তাগণ মতভেদ ভুলে ন্যূনতম কর্মসূচীর ভিত্তিতে দেশের সকল সৎ, প্রগতিশীল ও গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ জোট বা ফ্রন্ট গঠনের আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *