• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:০৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার মানিকগঞ্জে ব্র্যাকের আই ক্যাম্প পরিদর্শন করলেন সিভিল সার্জন হোসেনপুরে বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব নিয়ে কর্মশালা

ভৈরবে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নারী পুরুষসহ আহত ২০

মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে একই বংশের দুই গ্রুপের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। আজ ৭ মে বৃহস্পতিবার সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুরের সোলায়মানপুর এলাকার একই বংশের মধু মুন্সি বাড়ির সাথে দিল মোহাম্মদের বাড়ির মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এতথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানার এসআই শক্তি পদ মৃধা।
আহতদের মধ্যে পাপ্পু মিয়া (২৫), বিলকিস বেগম (৪৫), আবুল বাশার (৪৫), রাকিবুল ইসলাম (২৫), নাঈম মিয়া (২২), ইসমাইল মিয়া (৪০), জুয়েল মিয়া (২২), সগির আহমেদ (৩২), রাজু মিয়া (৩০), সুমন মিয়া (৩০), জহির মিয়া (২৮), অপু মিয়া (২০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। বাকীরা বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নেন।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত মধু মুন্সি বাড়ির সাথে দিল মোহাম্মদের বাড়ির দ্বন্দ্ব চলছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই বংশের মধ্যে বিরোধ মিটিয়ে এক্যবদ্ধ হোন দুই বংশ। নির্বাচনের পর কিছুদিন পূর্বে মধু মুন্সি বাড়ির ফরহাদ মিয়া নামে এক যুবক মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে ফেসবুকে স্ট্যাটাস দেন। এ বিষয় নিয়ে দিল মোহাম্মদের বাড়ির সৌদী আরব প্রবাসী আনোয়ার এর সাথে ফরহাদের সৌদি আরবেই ঝগড়া হয়। দুই সপ্তাহ আগে মধু মুন্সি বাড়ির ফরহাদ মিয়া দেশে আসেন। বৃহস্পতিবার সকাল ৮টায় ভবানীপুর চকবাজারে মধু মুন্সি বাড়ির উজ্বল মিয়ার সাথে দিল মোহাম্মদের বাড়ির মাসুম মিয়া, মুক্তার মিয়া ও ইসমাইল মিয়ার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উজ্জ্বল মিয়াকে মারধরও করা হয়। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপি চলা টেঁটা ও ইটপাটকেল ছুড়া যুদ্ধে উভয় পক্ষের নারী-পুরুষসহ ২০ জন আহত হয়েছে।
এ বিষয়ে সোলায়মানপুর এলাকার বাসিন্দা কাজল মিয়া বলেন, আধিপত্য নিয়ে একই বংশের দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবত দ্বন্দ্ব চলছিল। ফেসবুকে পক্ষপাতিত্বের লেখালেখির মতো তুচ্ছ ঘটনা নিয়ে আজ সকালে দুই গ্রুপ রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে। আমরা এলাকাবাসী চাই তাদের মধ্যে সংঘর্ষ যেন না হয়। তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটে যেতে পারে।
এ বিষয়ে ভৈরব থানার এসআই শক্তি পদ মৃধা বলেন, সৌদি আরব বসে স্ট্যাটাস দেয় মধু মুন্সি বাড়ির ফরহাদ। প্রবাসেই দুই বংশের মধ্যে ঝগড়া হয়েছিল। দুই সপ্তাহ আগে ফরহাদ দেশে আসে। স্ট্যাটাসকে কেন্দ্র করেই বৃহস্পতিবার সকালে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। প্রবাসে দ্বন্দ্ব দেশে এসে রক্তক্ষয়ী সংঘর্ষ একাধিক নারী পুরুষ আহত হয়েছে। সামাজিক অবক্ষয়ে ভৈরবে দুই দিন পর পর ঝগড়া হয়। উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *