• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:০৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার মানিকগঞ্জে ব্র্যাকের আই ক্যাম্প পরিদর্শন করলেন সিভিল সার্জন হোসেনপুরে বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব নিয়ে কর্মশালা

ভৈরব ট্রেনে কাটা অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনে কাটা অজ্ঞাত পরিচয়ে ৬০ বছরের এক বৃদ্ধা মহিলার মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। আজ ৭ মে বৃহস্পতিবার দুপুর ১টায় ঢাকা থেকে ছেড়ে আসা আখাউড়াগামী ৩৪নং তিতাস কমিউটার ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু হয়। ঘটনাটি ঘটে নরসিংদীর রায়পুরা উপজেলার রামনগর ব্রীজের ভৈরব প্রান্তে। এ তথ্য নিশ্চিত করেন ভৈরব রেলওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদ।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ঘটনাস্থলে এসে প্রত্যক্ষদর্শীর তথ্যের ভিত্তিতে জানা যায় আনুমানিক ৬০ বছর বয়সি অজ্ঞাত পরিচয়ের ওই নারী রামনগর ব্রীজ দিয়ে ভৈরব প্রান্ত থেকে রামনগর এলাকায় যাচ্ছিলেন। হঠাৎ ঢাকা থেকে ছেড়ে আসা আখাউড়াগামী তিতাস কমিউটার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মৃত্যু বরণ করেন।
ভৈরব রেলওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদ জানান, প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জেনেছি রামনগর ব্রীজ দিয়ে ভৈরব প্রান্ত থেকে রামনগর এলাকায় যেতে চাইলে এই ঘটনা ঘটে। দুর্ঘটনায় বৃদ্ধা মহিলা মাথায় ও শরীরে আঘাত লেগে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়। একাধিক চেষ্টা করেও পরিচয় শনাক্ত সম্ভব হয়নি। ভবঘুরের বৃদ্ধা মহিলাটি ভৈরব স্টেশন এলাকায় বসবাস করতো। নিহতের পড়নে ছিল একটি গোলাপি পিন্টের জামা। নিহতের পরিচয় শনাক্তের কাজ করছে রেলওয়ে পুলিশ ও পিআইবি টিম। মরদেহ ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *