# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে শরিফুল ইসলাম নিশাদকে সভাপতি ও রাফিউল ইসলাম নওশাদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় হোসেনপুর পৌর ছাত্রদলের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ৬ মে মঙ্গলবার দুপুরে পৌর ছাত্রদলের ৩নং ওয়ার্ডের সভাপতি ইঞ্জিনিয়ার এসএম ওয়াসিমুল বারী সিরাতের উদ্যোগে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি হোসেনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন, হোসেনপুর সরকারি কলেজ শাখার ছাত্র দলের যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান শ্রাবন, ছাত্রদল নেতা অপূর্ব, সাব্বির শেখ সারোয়ার প্রমুখ। সমাবেশে বক্তারা নবনির্বাচিত সভাপতি শরিফুল ইসলাম নিশাদ ও সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওশাদকে অভিনন্দন জানিয়ে বলেন, তাদের নেতৃত্বে কিশোরগঞ্জ জেলা ছাত্রদল আরও শক্তিশালী ও গতিশীল হবে।