• বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার মানিকগঞ্জে ব্র্যাকের আই ক্যাম্প পরিদর্শন করলেন সিভিল সার্জন হোসেনপুরে বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব নিয়ে কর্মশালা মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কুলিয়ারচরের বিএনপি নেতা খাইরুল ইসলাম বকুল ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন ভৈরবে মৌটুপি ও মোহাম্মদপুরে ৩০ পরিবারের পানির কষ্ট লাঘব যুক্তরাজ্যসহ একাধিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত সহস্রাধিক কৃষককে দেবে কোটি টাকার সহায়তা রেল শ্রমিক লীগের সভাপতি এখন শ্রমিক দলের আহবায়ক হাজিরা খাতায় আগাম স্বাক্ষর ৭০ ভাগ ভর্তুকির হার্ভেস্টোরেও অসহায় কৃষক, একরে হার্ভেস্টার ভাড়া প্রায় আড়াই গুণ বেশি

কিশোর অপরাধ দমনে ৪৪ কিশোর আটক মুচলেকায় হস্তান্তর

কিশোর অপরাধ দমনে
৪৪ কিশোর আটক
মুচলেকায় হস্তান্তর

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে কিশোর অপরাধ দমন ও শিক্ষার্থীদের পড়ার টেবিলমুখি করার চেষ্টার অংশ হিসেবে পুলিশ ব্লক রেইড কর্মসূচী শুরু করেছে। এর অংশ হিসেবে মঙ্গলবার রাত ১০ থেকে ১২টা পর্যন্ত জেলা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৪ কিশোরকে আটক করা হয়। এদের মধ্যে বেশ কয়েকজন স্কুল-কলেজের শিক্ষার্থী ছিল। এরপর অভিভাবকদের খবর দিয়ে মুচলেকার বিনিময়ে তাদেরকে অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঞা এ তথ্য নিশ্চিত করে জানান, রাতে অনেক কিশোর অপরাধী যেমন বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায়, আবার অনেক শিক্ষার্থীও কোচিংয়ের নাম করে অহেতুক বিভিন্ন জায়গায় আড্ডা জমায়, জটলা করে। এভাবে এক সময় বিপথে ধাবিত হয়। মাদকাসক্ত হওয়াসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। ফলে এসব প্রবণতা থেকে কিশোরদের রক্ষার জন্যই এ ধরনের অভিযান। এরকম অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান রাতে থানায় গিয়ে অভিভাবকদের সাথে কথা বলেন। তিনি সন্তানদের গতিবিধি ও পড়াশোনার প্রতি খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন। সন্তানরা কোথায় যাচ্ছে, কতক্ষণ বাসার বাইরে থাকছে, কেন থাকছে, কাদের সাথে মেলামেশা করছে, তাদের আচরণে কোন পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে কি না, এসব বিষয়ে অনুসন্ধানী দৃষ্টি রাখার আহবান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *