• সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা কটিয়াদীতে ম্যানেজিং কমিটির সভাপতির পদকে কেন্দ্র করে শিক্ষকদের ওপর প্রতিপক্ষের হামলা ভৈরবে কনফিডেন্সে মডেল কিন্ডারগার্টেনের ফলাফল ও পুরষ্কার বিতরণ

কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা’র কুলিয়ারচরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ জেলার নব যোগদানকৃত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসলাম মোল্লা’র সাথে কুলিয়ারচর উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তাবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর আড়াইটায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার।
মতবিনিময় সভায় বাজিতপুর আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন তানভীর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এমএ হান্নান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার আমির মাওলানা রফিকুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাত হোসেন শাহ আলম, এনসিপি’র উপজেলা উপজেলা প্রধান সমন্বয়কারী আরিফুল ইসলাম, ইসলামি আন্দোলন বাংলাদেশ কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি দ্বীন ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি ডা. এম হাবিল বাঙালি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সালাহ উদ্দিন নান্টু, সাংবাদিক অ্যাডভোকেট মুহাম্মদ শাহ আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক নূরুল আলম রাশিদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পীযুষ কান্তি ঘোষ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সভাপতি সলিল কান্তি রায়সহ বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, ছাত্র প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান।
সভায় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ নবাগত জেলা প্রশাসকের নিকট বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনার প্রত্যাশা ব্যক্ত করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা তাঁর বক্তব্যে সরকারের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার প্রতি গুরুত্বারোপ করেন এবং কুলিয়ারচরের সামগ্রিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
এর আগে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা কুলিয়ারচর থানা পরিদর্শন, উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা মানবিক সহায়তা কর্মসূচির আওতায় গরীব-দুস্থ, অতিদরিদ্র ও বিশেষ চাহিদা সম্পন্ন পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত কম্বল বিতরণ ও মতবিনিময় শেষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিশেষ মডেল টেস্ট (পঞ্চম ও দশম শ্রেণি) পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শিক্ষার্থী ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাঝে পুরস্কার বিতরণ, উপজেলা পরিষদ নতুন ভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ, উপজেলা ভূমি অফিস পরিদর্শন এবং উপজেলা ভূমি অফিসের আয়োজনে অর্পিত সম্পত্তি লীজমানি আদায় সেবা পক্ষ-২০২৫ শুভ উদ্বোধন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *