• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন |
  • English Version

এমন নেতা নির্বাচন করুন যে পার্লামেন্টে ভৈরবের মানুষের দুঃখ কষ্টের কথা বলবেন …….. শরীফুল আলম

# মিলাদ হোসেন অপু :-
আপনাদের এখন সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে, যে আপনাদের দুঃখের কথা কষ্টের কথা পার্লামেন্টে বলবে। এটা সারা দেশ ও সারা বিশ্বের মানুষ দেখবে একজন এমপি তাঁর এলাকার মানুষের কথা পার্লামেন্টে বলছে। বিগত দিনে ভৈরবের এমপিকে দেখিনি সংসদে ভৈরবের মানুষদের দুঃখ কষ্ট নিয়ে কথা বলতে। তাই আগামীদিন এমন নেতা নির্বাচন করুন যে সংসদে ভৈরবের মানুষের দুঃখ কষ্টের কথা বলবেন। ৩ ডিসেম্বর বুধবার বেলা ১২টায় উপজেলার শ্রীনগর ইউনিয়নে শহীদ জিয়া পরিষদের আয়োজনে পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন, বিএনপির মনোনীত কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম।
এসময় তিনি আরো বলেন, বিগত দিনে ভৈরবে অনেক কিছু করার সুযোগ ছিল কিন্তু কেন করেন নি তা আপনারা বলতে পারবেন। আমি রাজনীতি করে কিছু নিতে আসিনি, দিতে এসেছি। আমাকে আপনারা কাজে লাগান। দেশ নায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হলে এ দেশের সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হবে। এ দেশের কৃষক বাঁচলে দেশ বাঁচবে। গ্রামের অবকাঠামো উন্নয়ন হবে। কৃষকদের জন্য কৃষি কার্ড করা হবে যেখান থেকে কৃষক সকল ধরনের সুযোগ সুবিধা পাবে। প্রতিটি অস্বচ্ছ পরিবারের গৃহকর্তীকে সম্মানী কার্ড করে দেয়া হবে। আগামীদিনে শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের জন্য নানান পরিকল্পনা নিয়েছে বিএনপি। তারেক রহমান রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম ও শিক্ষকদের সম্মানী কার্ড করে দেয়া হবে। আগামীদিন ভৈরবে কি উন্নয়ন হবে তা আমার নির্বাচনি ইশতাহারের মাঝে দেখতে পাবেন।
পথসভায় শ্রীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ এর সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভিপি সাইফুল হক, শ্রীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা যুবদল আহ্বায়ক দেলোয়ার হোসেন সুজন, সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব আল মামুন, যুগ্ম-আহবায়ক হাজী জামান, উপজেলা তাঁতীদল আহবায়ক তোফাজ্জল হোসেন ও সদস্য সচিব ইমরান হাসান নেওয়াজ প্রমুখ।
আলোচনা শেষে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *