• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন |
  • English Version

বেগম খালেদা জিয়ার পূর্ণ সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনায় কোরআন খতম ও গণদোয়া অনুষ্ঠিত

# মিলাদ হোসেন অপু :-
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পূর্ণ সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনায় কোরআন খতম ও গণদোয়া অনুষ্ঠিত হয়েছে। ৩ ডিসেম্বর বুধবার ভৈরব পৌর শহরের ভৈরব সরকারি কাদির বকস্ পাইলট মডেল হাইস্কুল মাঠে ভৈরব উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির মনোনীত কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, সহ-সভাপতি তোফাজ্জল হক, রিয়াজ আহমেদ মারুকী শাহীন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভিপি সাইফুল হক, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাজী মো. শাহীন, সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মুজিবুর রহমান, সহ-সভাপতি মো. আক্তারুজ্জামান, হাজী মো. আনিস উল্লাহ প্রমুখ।
আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন ভৈরবের প্রখ্যাত আলেম মুক্তার হসেন রায়পুরি।
এসময় দোয়া মাহফিলে প্রধান অতিথি বিএনপির মনোনীত কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম বলেন, এ দেশে খালেদা জিয়ার কোনো বিকল্প নেই। দেশের মানুষকে তিনি অনেক ভালোবাসেন। ১/১১ এর সময় এক নেত্রী দেশ ছেড়ে পালিয়েছিলেন। কিন্তু দেশনেত্রী খালেদা জিয়া পালিয়ে যাননি। তিনি ছিলেন আপোষহীন। স্বামী হারা, সন্তান হারা তবু এ দেশে পড়ে আছেন। বিগত দিনে মিথ্যা মামলায় কারাবন্দি করে দেশনেত্রী খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হয়েছে। আজ তিনি মৃত্যু শয্যায় রয়েছে। দেশের জন্য ও দেশের মানুষের জন্য উনাকে বেঁচে থাকতে হবে। সব শেষে ভৈরববাসীর কাছে দেশনেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বক্তব্য শেষ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *