• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার মানিকগঞ্জে ব্র্যাকের আই ক্যাম্প পরিদর্শন করলেন সিভিল সার্জন হোসেনপুরে বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব নিয়ে কর্মশালা

উঠান থেকে শিশু নিখোঁজ জঙ্গলে মিললো লাশ

উঠান থেকে শিশু নিখোঁজ
জঙ্গলে মিললো লাশ

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে বাড়ির উঠান থেকে দুই বছরের এক শিশুকে সবার অজান্তে শিয়াল নিয়ে গেছে। খোঁজাখুজি করে বাড়ির পেছনের জঙ্গলে পাওয়া গেছে ক্ষতবিক্ষত ও মৃত অবস্থায়। শিশুটি সদর উপজেলার বৌলাই ইউনিয়নের উত্তর রাজকুন্তি পুঁথিপাড়া গ্রামের অটোচালক হুমায়ুন কবিরের মেয়ে হুমায়রা আক্তার। শিশুটির শরীরের বিভিন্ন অংশের মাংস শিয়াল খেয়ে ফেলেছে।
হুমায়ুন কবির জানান, সোমবার সন্ধ্যার পর শিশুটিকে তার মা শিশুর চাচার ঘরে দিয়ে এসেছিলেন। সেখান থেকে সবার অগোচরে মেয়েটি নিজের ঘরে যাওয়ার জন্য উঠানে যেতেই শিয়াল তাকে নিয়ে যায়। কিছুক্ষণ পর শিশুটির মা তাকে চাচার ঘর থেকে আনতে গিয়ে পাননি। তখন সবাই মিলে খোঁজাখুজি করে বাড়ির পেছনের জঙ্গলে গিয়ে শিশুটিকে ক্ষতবিক্ষত ও মৃত অবস্থায় পান। এই হৃদয়বিদারক দৃশ্যে তখন সবাই বিলাপ করে কাঁদতে থাকেন। হুমায়ুন কবিরকে ফোন করলে তিনি বাড়িতে এসে একমাত্র মেয়ের এরকম মর্মান্তিক মৃত্যু দেখে তিনিও কাঁদতে থাকেন। হুমায়রা ছাড়া হুমায়ুনের তিনটি ছেলে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *