• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন |
  • English Version

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ভৈরবে দোয়া ও আলোচনা সভা

# আফসার হোসেন তূর্জা :-
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ভৈরবে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ ডিসেম্বর সোমবার সকাল ১১টায় ভৈরব প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে এই দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন ভৈরব বাজার জামে মসজিদের মোয়াজ্জিন মাওলানা আক্তার হোসেন।
ভৈরব প্রেসক্লাব আহ্বায়ক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আমিন এর সভাপতিত্বে ও সদস্য সচিব সোহেলুর রহমান এর সঞ্চালনায় আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সহ-সভাপতি রিয়াজ মারুকী শাহিন, যুগ্ম-সম্পাদক মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভিপি সাইফুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মো. মুজিবুর রহমান, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি আলহাজ্ব মুহাম্মদ জাহিদুল হক জাবেদ, উপজেলা যুব দলের সদস্য সচিব আল মামুন, পৌর যুব দলের আহ্বায়ক হানিফ মাহমুদ, উপজেলা শ্রমিক দলের আহবায়ক আদিলুজ্জামান দুলালসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বিএনপি সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, বিগত সরকার আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছে তাকে রাজনীতি থেকে সরাতে। শুধু তাই নয় তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলে নিয়ে স্লো-পয়জন দিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করেছে। স্লো-পয়জন শরীরে ঢুকে বিভিন্ন রোগ শরীরে বাসা বেধেছে। আজ তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাই তাঁর সুস্থতার জন্য তিনি দেশবাসী সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন। আলোচনা সভা শেষে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ভৈরব প্রেসক্লাব আহ্বায়ক সদস্য সচিব সোহেলুর রহমান বলেন, আমরা আশা করছি, আল্লাহর রহমতে ও দেশবাসীর দোয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসবেন।
উল্লেখ্য, রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। ৮০ বছর বয়সি খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থরাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর রোববার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *