• সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা কটিয়াদীতে ম্যানেজিং কমিটির সভাপতির পদকে কেন্দ্র করে শিক্ষকদের ওপর প্রতিপক্ষের হামলা ভৈরবে কনফিডেন্সে মডেল কিন্ডারগার্টেনের ফলাফল ও পুরষ্কার বিতরণ

কিশোরগঞ্জে শিক্ষকদের ৭ দফা দাবিতে মিছিল স্মারকলিপি

কিশোরগঞ্জে শিক্ষকদের ৭ দফা
দাবিতে মিছিল স্মারকলিপি

# নিজস্ব প্রতিবেদক :-
শিক্ষা সংস্কার ও শিক্ষকদের বিরাজমান সমস্যা সমাধানসহ ৭ দফা দাবিতে কিশোরগঞ্জে একটি শিক্ষক সংগঠন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে। ২০ অক্টোবর সোমবার দুপুরে শহরের শহীদি মসজিদ প্রাঙ্গনে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন মানববন্ধন কর্মসূচি পালন করে। সংগঠনের সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা রফিকুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তৃতা করেন কিশোরগঞ্জ-১ আসনের জামায়াত প্রার্থী অধ্যাপক মোসাদ্দেক আলী ভূঁইয়া, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ আজিজুল হক, অধ্যক্ষ মুজিবুর রহমান প্রমুখ। এরপর বিক্ষোভ মিছিল করে জেলা কালেক্টরেট ভবনে গিয়ে জেলা প্রশাসক ফৌজিয়া খানের কাছে স্মারকলিপিটি হস্তান্তর করা হয়।
স্মারকলিপিতে জীবন ও কর্মমুখি নৈতিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষাক্রমের দাবিসহ ৭ দফা দাবি জানানো হয়েছে। দাবিগুলোর মধ্যে আছে, ৪৫ ভাগ বাড়ি ভাড়া, দেড় হাজার টাকা চিকিৎসা ভাতা, শতভাগ উৎসব ভাতা, প্রস্তাবিত এক হাজার ৮৯টি এবতেদায়ী মাদ্রাসাকে এমপিওভুক্ত করা, ননএমপিও শিক্ষকদের চাকুরি ও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের ভাতা অবিলম্বে পরিশোধ করা, বিগত স্বৈরাচারী সরকারের আমলে যেসব এমপিওভুক্ত শিক্ষকরা পাওনা বুঝে পাননি, তাদের পাওনা নির্বাহী আদেশে পরিশোধ করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *