• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন |
  • English Version

কটিয়াদীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

# সারোয়ার হোসেন শাহীন :-
কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় স্যানিটারি মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার দুপুরে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলার পরিষদের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাঈদুল ইসলাম।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা জামায়েত ইসলামী আমির মোজাম্মেল হক জোয়ারদার, উপজেলা ইন্সট্রাক্টর শাহজাহান কবির প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা আক্তারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল-কলেজের দুই শতাধিক শিক্ষার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *