• বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার মানিকগঞ্জে ব্র্যাকের আই ক্যাম্প পরিদর্শন করলেন সিভিল সার্জন হোসেনপুরে বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব নিয়ে কর্মশালা মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কুলিয়ারচরের বিএনপি নেতা খাইরুল ইসলাম বকুল ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন ভৈরবে মৌটুপি ও মোহাম্মদপুরে ৩০ পরিবারের পানির কষ্ট লাঘব যুক্তরাজ্যসহ একাধিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত সহস্রাধিক কৃষককে দেবে কোটি টাকার সহায়তা রেল শ্রমিক লীগের সভাপতি এখন শ্রমিক দলের আহবায়ক হাজিরা খাতায় আগাম স্বাক্ষর ৭০ ভাগ ভর্তুকির হার্ভেস্টোরেও অসহায় কৃষক, একরে হার্ভেস্টার ভাড়া প্রায় আড়াই গুণ বেশি

বাজিতপুরে যুবদলের রাষ্ট্র মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ ও মিছিল

# মোহাম্মদ খলিলুর রহমান :-
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জের বাজিতপুরে লিফলেট বিতরণ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১৩ অক্টোবর রোববার সকালে বাজিতপুর বাজার এলাকায় এ কর্মসূচি পালিত হয়। লিফলেট বিতরণ শেষে একটি মিছিল বাজিতপুর বাজারের বিভিন্ন সড়ক ও গলি প্রদক্ষিণ করে।
বাজিতপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুজতবা আলী জাহাঙ্গীরের নেতৃত্বে মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ওয়াসিম হক, যুগ্ম-আহ্বায়ক সুজন বণিক, হামিদুল হক ভূঁইয়া, অ্যাডভোকেট খাইরুলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দরা বলেন, রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির মাধ্যমে জনগণের অধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন আরও জোরদার হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *