• বুধবার, ১৩ মে ২০২৬, ১০:০৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার মানিকগঞ্জে ব্র্যাকের আই ক্যাম্প পরিদর্শন করলেন সিভিল সার্জন হোসেনপুরে বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব নিয়ে কর্মশালা মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কুলিয়ারচরের বিএনপি নেতা খাইরুল ইসলাম বকুল ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস কুলিয়ারচরে র‌্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

# মো. নাঈমুজ্জামান নাঈম :-
“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”— এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ১৩ অক্টোবর সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ব্যস্তবায়নে র‌্যালি, আলোচনা সভা ও দুর্যোগ প্রতিরোধ মহড়া অনুষ্ঠিত হয়।
শুরুতে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সকলের উপস্থিতিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে দুর্যোগ মোকাবেলা বিষয়ক একটি মহড়া অনুষ্ঠিত হয়। এতে অগ্নিকাণ্ডসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার ও ভিজা কম্বল, চটের বস্তা, বালতি দিয়ে এলপি গ্যাস সিলিন্ডারের অগ্নি নির্বাপণ প্রদ্ধতি প্রদর্শন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইয়াসিন খন্দকার। তিনি তার বক্তব্যে বলেন, দুর্যোগ মোকাবেলায় জনগণের সচেতনতা ও প্রস্তুতিই সবচেয়ে বড় শক্তি। সমন্বিত উদ্যোগের মাধ্যমেই আমরা দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে পারি।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ওমর ফারুক। তিনি বলেন, প্রতিটি পরিবার ও প্রতিষ্ঠান যদি দুর্যোগকালীন প্রস্তুতি গ্রহণ করে, তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি অনেকাংশে এড়ানো সম্ভব।
উপস্থিতিদের মধ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা আদনান আখতার, কুলিয়ারচর সরকারি কলেজের প্রভাষক মো. শহিদুল ইসলাম, সালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম, ফরিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোবারক হোসেন, কুলিয়ারচর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার (দায়িত্বপ্রাপ্ত) ইলিয়াস ভূইয়া, উদয়ন কিন্ডারগার্টেন ও স্কুলের প্রিন্সিপাল সলিল কান্তি রায় প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান।
অনুষ্ঠানে উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, ফায়ার সার্ভিসের কর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে অংশগ্রহণকারীরা দুর্যোগ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *