• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা কটিয়াদীতে ম্যানেজিং কমিটির সভাপতির পদকে কেন্দ্র করে শিক্ষকদের ওপর প্রতিপক্ষের হামলা ভৈরবে কনফিডেন্সে মডেল কিন্ডারগার্টেনের ফলাফল ও পুরষ্কার বিতরণ

কটিয়াদীতে দৃষ্টিশক্তি হারিয়ে থেমে গেছে মর্জিনার লেখাপড়া

# সারোয়ার হোসেন শাহীন :-
কিশোরগঞ্জের কটিয়াদীতে অর্থাভাবে চিকিৎসা নিতে পারছে না মেধাবী শিক্ষার্থী মর্জিনা আক্তার (১৬)। ইতিমধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মর্জিনার কথা প্রকাশ পেয়েছে। চোখের দৃষ্টি হারিয়ে থেমে গেছে তার লেখাপড়ার স্বপ্ন। কটিয়াদী উপজেলার করগাও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পরুড়া গ্রামের মো. মস্তুফা মিয়ার মেয়ে মর্জিনা স্থানীয় একটি দাখিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
লেখাপড়ায় মনোযোগী মর্জিনার স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে একটি চাকরি নিয়ে পরিবারের অভাব ঘোচাবে। কিন্তু হঠাৎ চোখে সমস্যা দেখা দেয়ায় তার দৃষ্টিশক্তি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়। প্রায় দু’বছর ধরে কিছুই দেখতে পাচ্ছে না। আট সদস্যের পরিবার নিয়ে হকারি করে কোনো রকম সংসার চালান মর্জিনার বাবা মো. মস্তুফা মিয়া।
মেয়ের চিকিৎসার জন্য যা ছিল সব শেষ করেছেন, এমনকি ধার দেনাও করেছেন অনেকের কাছে থেকে দৃষ্টিহীন মেয়ের পিতা জানান। কিন্তু প্রয়োজনীয় চিকিৎসা না হওয়ায় মর্জিনার অবস্থা দিন দিন আরো অবনতির দিকে যাচ্ছে।
বাবা মস্তুফা মিয়া বলেন, আমার যা কিছু ছিলো সব মেয়ের চিকিৎসার পেছনে শেষ করেছি। এখন আর উপায় নেই। আল্লাহ ছাড়া কে আমাদের দেখবে? মা ফাতেমা বেগমের কান্নাজড়িত কণ্ঠে আক্ষেপ করে বলেন মেয়েটা লেখাপড়ায় খুব ভালো ছিল। যথাযথ চিকিৎসা পেলে হয়তো আবার সুস্থ হয়ে উঠতে পারত। এ বিষয়ে কটিয়াদী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল খায়ের বলেন, খোঁজ নিয়ে সরকারি সহযোগিতা দেয়ার উদ্যোগ নেয়া হবে। কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইদুল ইসলাম বলেন, অর্থাভাবে চিকিৎসা বন্ধ হয়ে একজন শিক্ষার্থীর জীবন থেমে যাওয়া অত্যন্ত দুঃখজনক। আমরা দ্রুততম সময়ে উদ্যোগ নেব। পাশাপাশি সমাজের দানশীল মানুষরা এগিয়ে এলে চিকিৎসা সহজ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *