• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

কিশোরগঞ্জ থানাকে মনে হবে বিএনপির কার্যালয়

কিশোরগঞ্জ মডেল থানার সামনে বিএনপির সারিবদ্ধ প্ল্যাকার্ড-পোস্টার -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জ থানাকে মনে
হবে বিএনপির কার্যালয়

# নিজস্ব প্রতিবেদক :-
বিএনপি, এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা ও মনোনয়ন প্রত্যাশীদের ব্যক্তিগত প্ল্যাকার্ড-পোস্টারে ঢেকে আছে কিশোরগঞ্জ সদর মডেল থানা। ৯ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, কেবল থানার বাইরের সাইনবোর্ডটি দেখে সেটিকে থানা মনে হচ্ছে। সাইনবোর্ডটি কারও নজরে না পড়লে যে কেউ মনে করতেই পারেন, এটি নিশ্চয়ই বিএনপির দলীয় কার্যালয়। আওয়ামী লীগের আমলেও বিভিন্ন অফিস আর ব্যবসা প্রতিষ্ঠানসহ পুরো শহর সয়লাব হয়ে থাকতো দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের ব্যক্তিগত প্ল্যাকার্ড-পোস্টার আর ব্যানারে। ব্যবসা প্রতিষ্ঠানগুলোর নিজস্ব সাইনবোর্ড ঢাকা পড়ে থাকতো। ব্যবসায়ীরা ভয়ে কিছু বলতেও সাহস পেতেন না। সব নিরবে হজম করতেন। বিভিন্ন সময় মিডিয়ায় খবর প্রকাশের পরও সেগুলো সরানো হতো না।
গত ২০ সেপ্টেম্বর শহরের পুরাতন স্টেডিয়ামে ছিল জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। সম্মেলনসহ বিভিন্ন উপলক্ষকে কেন্দ্র করে থানাসহ সারা শহর এভাবেই সয়লাব হয়ে আছে প্ল্যাকার্ড-পোস্টারে। তবে সম্মেলনের পরই স্টেডিয়াম কেন্দ্রিক প্ল্যাকার্ড-পোস্টার জেলা নেতৃবৃন্দের উদ্যোগে অপসারণ করা হয়েছে। কিন্তু থানাসহ সারা শহরে এখনও অজস্র প্ল্যাকার্ড-পোস্টার দেখা যাচ্ছে।
এ ব্যাপারে কথা বলার জন্য সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেলকে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি। সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, তিনি বিএনপি নেতাদের সাথে বিষয়টি নিয়ে কথা বলেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *