• সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
পাকুন্দিয়া নির্বাচন অফিস, হয়রানিমুক্ত সেবা দিতে নির্দেশ এমপির পাকুন্দিয়ায় টিনশেড ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান, ভোগান্তি চরমে হোসেনপুরে কলেজছাত্র ইমন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা

কিশোরগঞ্জে আসন বৃদ্ধির দাবিতে আবেদন যাবে

কিশোরগঞ্জে আসন বৃদ্ধির
দাবিতে আবেদন যাবে

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে এক সময় সংসদীয় আসন ছিল ৭টি। ২০০৮ সালের ৯ম সংসদ নির্বাচন থেকে আসন একটি কমিয়ে করা হয়েছে ৬টি। আগে পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলায় দু’টি আসন ছিল। এ দু’টি আসন একীভূত করে কিশোরগঞ্জ-২ আসন করা হয়েছে। তবে জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মো. রমজান আলী জানিয়েছেন, তাঁরা দলের পক্ষ থেকে কিশোরগঞ্জ-২ আসনটি ভেঙে দু’টি আসন করার জন্য নির্বাচন কমিশনে আবেদন জানাবেন।
অধ্যাপক রমজান আলী ও পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহবায়ক জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দিন জানিয়েছেন, তাঁরা দলের পক্ষ থেকে প্রত্যাশা করেছিলেন, এবার আসনটি ভেঙে আগের মত দু’টি আসন করা হবে। এলাকার ভোটারদেরও এটা দাবি ছিল বলে তাঁরা জানান। কারণ বড় দু’টি উপজেলা নিয়ে একটি আসন হওয়ায় আসনটি আয়তনে অনেক বড় হয়েছে। এর ফলে প্রার্থীদের পুরো নির্বাচনী এলাকায় কাজ করা অনেক কষ্টসাধ্য হয়ে পড়ে বলে এ দুই নেতা মনে করেন। কটিয়াদী উপাজেলায় ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা, পাকুন্দিয়া উপজেলায়ও ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *