• সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
পাকুন্দিয়া নির্বাচন অফিস, হয়রানিমুক্ত সেবা দিতে নির্দেশ এমপির পাকুন্দিয়ায় টিনশেড ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান, ভোগান্তি চরমে হোসেনপুরে কলেজছাত্র ইমন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা

যুবলীগ নেতার বিরুদ্ধে বাসা দখলের অভিযোগ

যুবলীগ নেতার বিরুদ্ধে
বাসা দখলের অভিযোগ

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ জেলা ছাত্র লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা যুব লীগের সহ-সাধারণ সম্পাদক মো. খাইরুল মোল্লা বাসার ভাড়া না দিয়ে বাসা দখল করে রেখেছেন বলে অভিযোগ উঠেছে। ভাড়া চাইলে উল্টো প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলেও জানা গেছে। বাসার মালিক পক্ষ এ নিয়ে ১ আগস্ট শুক্রবার সকালে জেলা শহরের জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে।
বাসার ওমান প্রবাসী মালিক মো. শফিকের স্ত্রী মোছা. রিমা আক্তার সংবাদ সম্মেলন করে জানান, তাঁর স্বামী মো. শফিক বর্তমানে ওমানে কর্মরত আছেন। তাঁর স্বামী ২২ বছরের রোজগার দিয়ে গত ১৪ জানুয়ারি শহরের নীলগঞ্জ মোড়ে তিন কোটি ৪১ লক্ষ টাকায় ৮ শতাংশ জায়গার ওপর একটি তিনতলা বাড়ি কিনেছিলেন। বাড়িটি কিনেছেন ইটনার বাদলা গ্রামের সাবেক উপসচিব আব্দুর রহিম মোল্লার স্ত্রী শেলোরা মোল্লার কাছ থেকে। বাসার নীচ তলায় আগে থেকেই খাইরুল মোল্লা ও তার বাবা-মা ভাড়া থাকতেন। খাইরুল মোল্লা আব্দুর রহিম মোল্লার আপন ভাতিজা। খাইরুল মোল্লার পরিবার ছাড়াও বাসার বিভিন্ন তলায় আরও চারজন ভাড়াটিয়া আছেন।
রিমা আক্তার লিখিত বক্তব্যে জানান, খাইরুল মোল্লা বাসার নতুন মালিক মো. শফিককে প্রথম তিন মাস ২২ হাজার টাকা মাসিক ভাড়া পরিশোধ করলেও পরে ভাড়া বন্ধ করে দেন। ভাড়া চাইলে উল্টো মামলার হুমকি দেন এবং মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। না হয় রিমাকে মেরে ফেলবেন বলেও হুমকি দেন। ৫ আগস্টের পর খাইরুল মোল্লা তিনটি মামলার আসামি হয়ে পলাতক থাকা অবস্থায়ও রিমা আক্তারদের হুমকি দিচ্ছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
রিমা আক্তার জানান, বাসার সাবেক মালিক শেলোরা মোল্লার স্বামী আব্দুর রহিম মোল্লা ভাড়াটে খাইরুল মোল্লার আপন চাচা। ফলে খাইরুলের বাবা আব্দুল করিম মোল্লা বাসার অংশ দাবি করে কিশোরগঞ্জের যুগ্ম-জেলা জজ প্রথম আদালতে একটি মামলা করেছিলেন। মামলাটি গত ২১ জুলাই বিচারক যুগ্ম-জেলা জজ মো. কাউছার আলম খারিজ করে দিয়েছেন। রিমা আক্তার আরও জানান, তিনি পরিবার নিয়ে ভয়ে নিজের বাসায় উঠতে পারছেন না। অন্যত্র ভাড়া বাসায় থাকেন। তিনি এর প্রতিকারের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রিমা আক্তারের দুই শিশু কন্যা স্নেহা ও সারা, রিমার বড় ভাই শাহীন মিয়া, রিমার ভাবী স্বপ্না আক্তার ও রিমার বোনের মেয়ে মাইশা আক্তার।
মামলার কারণে খাইরুল মোল্লা পলাতক থাকায় তাঁর মোবাইল ফোন বন্ধ রয়েছে। তবে তাঁর বাবা আব্দুল করিম মোল্লা জানিয়েছেন, বাসায় তাঁদেরও মালিকানা আছে। ফলে যুগ্ম-জেলা জজ আদালতের রায়ের বিরুদ্ধে তিনি আপীল করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *