• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে আজ এনসিপির পদযাত্রা

কিশোরগঞ্জে আজ
এনসিপির পদযাত্রা

# নিজস্ব প্রতিবেদক :-
আজ ২৬ জুলাই শনিবার এনসিপির পদযাত্রা কিশোরগঞ্জে। আহবায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা বিকালে জেলা শহরের পুরানথানা এলাকায় গিয়ে বক্তৃতা করবেন। এ উপলক্ষে শহরের স্টেশন রোডে কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানিয়ে বেশ কিছু তোরণ নির্মাণ করা হয়েছে। বহু প্লাকার্ডও ঝোলানো হয়েছে। তৈরি করা হচ্ছে বক্তৃতা মঞ্চ।
কিশোরগঞ্জে এনসিপির জেলা কমিটি এখনও গঠিত হয়নি। আজকের কর্মসূচীর অন্যতম প্রধান আয়োজক জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক ইকরাম হোসেন জানিয়েছেন, নেতৃবৃন্দ শহরের পুরাতন স্টেডিয়ামে তাঁদের গাড়ি বহরের গাড়ি পার্ক করে পদযাত্রা করে সভাস্থলে উপস্থিত হবেন। নেতৃবৃন্দ জুলাই আন্দোলনের পটভূমি ব্যাখ্যাসহ দেশের বর্তমান প্রেক্ষাপট ও সংস্কার কর্মসূচীসহ আগামী দিনের পরিকল্পনার বিস্তারিত আলোচনা করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *