• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন |
  • English Version

মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে হোসেনপুরে বিএনপির দোয়া মাহফিল

# উজ্জ্বল কুমার সরকার :-
‎‎রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
‎২৫ জুলাই ‎শুক্রবার সন্ধ্যায় হোসেনপুর উপজেলা পরিষদ হল রুমে দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় এ কর্মসূচি পালন করা হয়।
‎হোসেনপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম জুয়েল, যুগ্ম-আহবায়ক ফরিদ আহমেদ, এ আই খান শিবলু, সেলিম মাহবুব সবুজ, পৌর বিএনপির সভাপতি একেএম শফিকুল হক, সিদলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল বাসার, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক স্বপন আহমেদ, জিয়াউর রহমান লিমন, পৌর ছাত্রদলের সদস্য সচিব রিমন মিয়া প্রমুখ।
‎‎এছাড়াও সকল ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন বিএনপি ও তার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *