• বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:১০ অপরাহ্ন |
  • English Version

বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সম্মিলন ফাউন্ডেশনের ৫ম শাখার উদ্বোধন

# মো. আলাল উদ্দিন :-
২০ জুন শুক্রবার বেলা ১২টায় অত্যন্ত আনন্দঘন পরিবেশে বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সম্মিলন ফাউন্ডেশনের ৫ম শাখা মনোহরদী উপজেলার রামপুর শাখার ফিতা কেটে শুভ উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে সম্মিলন ফাউন্ডেশনের সু-স্বজ্জ্বিত অফিস কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও সংগঠক মুহাম্মদ ছামিউজ্জামান সুমনের সার্বিক ব্যবস্থাপনায় সম্মিলন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান জাবেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা চিকিৎসক সন্তোষ কুমার সাহা, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটি ও নিরাপদ সড়ক চাই এর সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন, সমাজসেবক ও নিসচার সাবেক সহ-সভাপতি মো. মনিরুজ্জামান ময়না, সম্মিলন ফাউন্ডেশনের সহ-সভাপতি প্রকৌশলী আতিউর রহমান অপু, সম্মিলন বৃত্তি প্রকল্পের আহবায়ক তপন কুমার সাহা, রামপুর শাখার ব্যবস্থাপক শিলা বিশ্বাস প্রমুখ। বক্তারা স্বনামধন্য সম্মিলন ফাউন্ডেশনের ৫ম শাখাটি মনোহরদীর রামপুরে উদ্বোধন করায় সম্মিলন ফাউন্ডেশনের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মনোহরদীর রাজনৈতিক, ব্যবসায়ী, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ এই প্রতিষ্ঠানটিকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে সম্মিলন ফাউন্ডেশনের পরিচালক, কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ব্যাংকার মো. আল-আমিন।
শেষে সম্মিলনের সাবেক সমন্বয়কারী আলহাজ্ব আহমেদ আলীর পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, এই সম্মিলন ফাউন্ডেশন ভৈরবের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, হতদরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান, দেশের বিভিন্ন দুর্যোগকালীন সময়ে বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডের তাদের ভূমিকার মাধ্যমে ইতিমধ্যেই ভৈরব এতদঞ্চলের মানুষের কাছে প্রশংসিত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *